1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা নগরীর সংরাইশে শতবর্ষী পুকুর ভরাটের চেষ্টা, পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা’র সাইনবোর্ড - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রায় তিন শতাধিক হাফেজে কুরআনকে সংবর্ধনা দিল কুমিল্লা মহানগর ছাত্রশিবির কুমিল্লার তিতাস মুক্ত স্কাউট দলের স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুমিল্লায় কলেজছাত্রী অপহরণ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে মামলায়; অতঃপর আটক, অবশেষে জেল হাজতে প্রেরণ  বুড়িচংয়ে ঈদুল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা স্বাভাবিক ও নিরাপত্তা মনিটরিং সভা অনুষ্ঠিত। কুমিল্লায় নাগরিক অধিকার ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত। কুমিল্লা নগরীর সংরাইশে শতবর্ষী পুকুর ভরাটের চেষ্টা, পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা’র সাইনবোর্ড কুমিল্লা আদালত প্রাঙ্গণে সামারি ট্রায়াল কোর্ট, ৩ জনের কারাদণ্ড পাঁচ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার নাম সংশোধন মহিলা এমপি হতে পারেন বিএনপি থেকে ৪ বার মীরপুরের কমিশনার মেহেরুন্নেসা হক শাহেবনগরে জামায়াতে’র ইফতার মাহফিল অধ্যাপক মামুন

কুমিল্লা নগরীর সংরাইশে শতবর্ষী পুকুর ভরাটের চেষ্টা, পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা’র সাইনবোর্ড

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬

কুমিল্লা নগরীর সংরাইশে শতবর্ষী পুকুর ভরাটের চেষ্টা, পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা’র সাইনবোর্ড

নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লা নগরীর সংরাইশ ১৬ নং সিটি কর্পোরেশন এলাকায় শতবর্ষী একটি পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের প্রতিবাদের মুখে পরিবেশ অধিদপ্তর ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর ভরাটে নিষেধাজ্ঞা জারি করেছে এবং সেখানে সতর্কতামূলক সাইনবোর্ড টাঙানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি প্রভাবশালী মহল পুকুরটিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করে। ও বাঁশের বেড়া দিয়ে রাতের আধারে মাটি ভরাট করে। বিষয়টি নজরে আসলে এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে পুকুরটি এলাকার পানি নিষ্কাশন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুকুর ভরাট কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণের সতর্কবার্তা দিয়ে ‘পুকুর ভরাট নিষিদ্ধ’ উল্লেখ করে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়।পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ জানান,অনুমোদন ছাড়া কোনো জলাশয় ভরাট করা পরিবেশ সংরক্ষণ আইনের পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুধবার দুপুরে কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো: শফিকুল ইসলাম, উপজেলা প্রশাসনের প্রতিনিধি (তহসীলদার)ও কোতয়ালী থানার পুলিশ সাইনবোর্ড টাঙ্গাতে সহযোগিতা করেন বলে পরিবেশ অধিদপ্তরের কতৃপক্ষ জানান।এদিকে এলাকাবাসী পুকুরটি স্থায়ীভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত নজরদারি না বাড়ালে আবারও পুকুর ভরাটের চেষ্টা হতে পারে।স্থানীয় সচেতন মহল বলছে, নগরায়নের চাপে কুমিল্লায় একের পর এক জলাশয় হারিয়ে যাচ্ছে। তাই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর