1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা আদালত প্রাঙ্গণে সামারি ট্রায়াল কোর্ট, ৩ জনের কারাদণ্ড - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শ্রমিক কল্যাণের কর্মী সমাবেশে উন্নয়নের কারিগর শ্রমিকই আজ অধিকারহীন–অ্যাডভোকেট আতিকুর রহমান আগামী ‎৫ই সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল; কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার

কুমিল্লা আদালত প্রাঙ্গণে সামারি ট্রায়াল কোর্ট, ৩ জনের কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬

কুমিল্লা আদালত প্রাঙ্গণে সামারি ট্রায়াল কোর্ট, ৩ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা আদালত প্রাঙ্গণের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা শুরু হয়েছে। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুমিল্লার নির্দেশনায় এ কার্যক্রম চালু করা হয়। বুধবার আদালত প্রাঙ্গণে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হকের উপস্থিতিতে এ সামারি ট্রায়াল পরিচালিত হয়। অভিযানে অবৈধ হকার উচ্ছেদের অংশ হিসেবে এক ভ্রাম্যমাণ হকারকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে তিনটি অটোরিকশা আটক করা হলেও চালকদের মুচলেকার ভিত্তিতে মুক্তি দেওয়া হয়। অন্যদিকে কোতোয়ালি এলাকা থেকে আটক তিন সন্দেহভাজন ব্যক্তিকে আদালতে হাজির করা হলে তারা দোষ স্বীকার করেন। পরে আদালত প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন। আদালত সূত্র জানায়, আদালত প্রাঙ্গণে পকেটমার ও ছিনতাই রোধ এবং নিরাপত্তা জোরদারে এ ধরনের সামারি ট্রায়াল কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর