1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
প্রায় তিন শতাধিক হাফেজে কুরআনকে সংবর্ধনা দিল কুমিল্লা মহানগর ছাত্রশিবির - কুমিল্লার খবর
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক ও জনপদের সাইনবোর্ড ঢেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা; গ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী Азино777 – официальный сайт онлайн казино

প্রায় তিন শতাধিক হাফেজে কুরআনকে সংবর্ধনা দিল কুমিল্লা মহানগর ছাত্রশিবির

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

প্রায় তিন শতাধিক হাফেজে কুরআনকে সংবর্ধনা দিল কুমিল্লা মহানগর ছাত্রশিবির

নিজস্ব সংবাদদাতা।।

প্রায় তিন শতাধিক হাফেজে কুরআনকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখা। বুধবার (১১ মার্চ) নগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট, উপহার সামগ্রী এবং ইফতার প্রদান করা হয়।মহানগর মাদ্রাসা সম্পাদক মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় এবং কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাছান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (টঙ্গী)-এর অধ্যক্ষ ডক্টর হিফজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ হাফেজে কুরআনদের অভিনন্দন জানান এবং বলেন, যারা কুরআনকে হৃদয়ে ধারণ করে, তারাই সমাজকে আলোর পথে পরিচালিত করার শক্তি রাখে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত এবং মহানগর অফিস সম্পাদক ডা. কাজী আকিব আব্দুল্লাহ।অনুষ্ঠানে বক্তারা বলেন, হাফেজে কোরআনরা জাতির গর্ব। তারা কোরআনের আলোকে নিজেদের জীবন গড়ে তুলে সমাজে নৈতিকতা, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নতুন প্রজন্মের মাঝে কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে হাফেজদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর