1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সংগ্রামী জীবনের স্বীকৃতি: আন্তর্জাতিক নারী দিবসে সম্মানিত শমলা বেগম

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬

সংগ্রামী জীবনের স্বীকৃতি: আন্তর্জাতিক নারী দিবসে সম্মানিত শমলা বেগম

স্টাফ রিপোর্টার।।

জীবনের কঠিন সংগ্রাম ও নির্যাতনের দুঃস্বপ্নকে জয় করে এগিয়ে চলা নারী শমলা বেগম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ছয়জন নারীকে সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্যে নির্যাতনের দুঃস্বপ্ন পেছনে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে নির্বাচিত হন শমলা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্মাননা প্রাপ্ত নারীদের হাতে পুরস্কার তুলে দেন। শমলা বেগম দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হলেও সাহস ও দৃঢ় মনোবল নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কঠিন বাস্তবতার মাঝেও দুই সন্তানকে মানুষ করার লক্ষ্যে তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তার এই অদম্য সাহস, ধৈর্য এবং জীবনসংগ্রাম দেশের নারীদের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।সম্মাননা পাওয়ার পর শমলা বেগম বলেন, জীবনের কঠিন সময় পার করেও তিনি হাল ছাড়েননি। সমাজের সহযোগিতা পেলে তিনি সন্তানদের মানুষ করে সমাজের একজন সম্মানিত নাগরিক হিসেবে গড়ে তুলতে চান। আয়োজকরা জানান, এই ধরনের স্বীকৃতি নারীদের সংগ্রাম, নেতৃত্ব ও সাহসিকতার গল্প সমাজের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নারীর ক্ষমতায়নকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর