1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন

সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬

সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার

স্টাফ রিপোর্টার।।

সেরা অনুসন্ধানী সাংবাদিকতার জন্য সম্মাননা পেয়েছেন সাংবাদিক জুয়েল খন্দকার।শুক্রবার (৬ মার্চ) কুমিল্লার একটি রেস্তোরায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) আয়োজিত সম্মাননা, ইফতার ও দোয়া মাহফিলে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।জুয়েল খন্দকার বর্তমানে সাপ্তাহিক দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তার পরিচালনায় সংবাদ টিভি নামে একটি আইপি টিভি চ্যানেলও রয়েছে।অ নুসন্ধানী সাংবাদিকতায় বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের ঘটনা তুলে ধরার কারণে তিনি আলোচনায় আসেন।অতীতে তিনি নিউজ ২৪ টিভি–এর আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে মালদ্বীপসহ কয়েকটি দেশে কাজ করেছেন।তার অনুসন্ধানী প্রতিবেদনের মধ্যে টেকনাফে ওসি প্রদীপের সঙ্গে জড়িত মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে প্রাথমিক তথ্য প্রকাশ এবং সাবেক যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া সংক্রান্ত নানা অনিয়মের খবর প্রকাশ বিশেষভাবে আলোচিত হয়।এছাড়া বিভিন্ন সময় সরকারি দপ্তরের অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলাও করা হয়েছিল বলে জানা গেছে।অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অনুসন্ধানী সাংবাদিকতায় সাহসী ভূমিকার জন্য জুয়েল খন্দকারকে অভিনন্দন জানান এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর