1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

কুমিল্লায় দুই হাজার অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬

কুমিল্লায় দুই হাজার অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার।।
পবিত্র রমজান মাস উপলক্ষে কুমিল্লায় প্রায় দুই হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কুমিল্লা জেলা শাখা।সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি এম এ তাহের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা হাজী নুরুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া, কুমিল্লার কাগজ পত্রিকার সম্পাদক আবুল কাশেম হৃদয়, সাধারণ সম্পাদক এম কে রহমান জনি এবং সাংগঠনিক সম্পাদক রবিউল হক শামীম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাইফুল মালিক, কুমিল্লা ক্লাব-এর সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল, কুমিল্লা সিটি কর্পোরেশনের ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ এবং পরিবেশ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মোঃ রায়হান। এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসের মূল শিক্ষা হলো সহমর্মিতা, ত্যাগ ও মানবিকতা। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর