
নিজস্ব সংবাদদাতা।।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জনাব জাকারিয়া তাহের সুমন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-০৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা-০৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুইয়া ও বিএনপি’র কুমিল্লা
বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ জেলা ও মহানগর বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।ইফতার মাহফিল সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।