1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমিক অধিকারের দাবিতে বিআরইএলের শ্রমিক সমাবেশ Play MyEmpire Online Casino in Canada – Join Now for Real Money Wins কুমিল্লা বরুড়া থানার পুলিশের অভিযানে ইয়াবাসহ ০১ নারী মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ি আটক! কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ কুমিল্লার দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুফিয়া বেগম আহত। কক্সবাজারের চকরিয়ায় বিজিবির পক্ষ থেকে বন্যাদুর্গত ১৫০০ পরিবারকে ত্রাণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী; ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার চট্টগ্রাম, বাংলাদেশ।  চট্টগ্রামে ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদিপশু এফএমডি টিকার আওতায়: কৃষি মন্ত্রী কুমিল্লায় রথযাত্রা মহোৎসবে ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর নগরী হাজারো ভক্তের অংশগ্রহণে ঐতিহ্য ও সম্প্রীতির মিলনমেলা। কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু

চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬

চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মনোয়ার হোসেন,(চৌদ্দগ্রাম প্রতিনিধি) কুমিল্লা।।
জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য কাজী মো: নাহিদ বলেন – বিএনপি’র বর্তমান সরকার এবং আগেকার সরকার যতবারই তারা ক্ষমতায় এসেছে এই মন্ত্রিসভার অধিকাংশ সদস্য ছিল কাজী জাফর আহমেদের হাতে গড়া। চৌদ্দগ্রামের কৃতি সন্তান কাজী জাফর আহমেদ আজ থেকে ৪০ বছর আগে এই চৌদ্দগ্রামে জনগণের জন্য যেভাবে কাজ করে গেছেন যুগ যুগ ধরে মানুষ সেগুলো ভোগ করতে থাকবে, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট যেভাবে নির্মাণ করে গেছেন যুগ যুগ ধরেই সেগুলো সংস্কার হতে থাকবে, স্কুল, কলেজ ও মাদ্রাসা যেভাবে নির্মাণ করে গেছেন সেগুলো ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় হতে পারে, অনেক হসপিটাল করেছেন, চৌদ্দগ্রামে বিসিক শিল্পনগরী স্থাপন করেছেন। চৌদ্দগ্রামে এমন কোন জায়গা নেই যেখানে কাজী জাফরের উন্নয়নের ছোয়া লাগেনি।তিনি আরো বলেন, এবারের জাতীয় নির্বাচনে আমাদের একটা সুযোগ ছিল জোটগত কারণে আমরা অংশগ্রহণ করেনি, কিন্তু আমাদের পূর্ণ সমর্থন ছিল তাদের প্রতি, আপনারা জানেন জনাব তারেক রহমান যখন চৌদ্দগ্রামের জনসভায় আসছিলেন ওই সমাবেশে আমি আমাদের দল সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম এবং সমর্থন ঘোষণা করেছিলাম বিএনপি’র প্রার্থীর কামরুল হুদার পক্ষে। আমাদের উপজেলার সংগঠনের সভাপতি বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশা সহ নেতৃবৃন্দ জোটগতভাবে কামরুল হুদার পক্ষে নির্বাচনে জাপিয়ে পড়েছিলেন, আমাদের নেতাকর্মীরা প্রাণপণ চেষ্টা করেছে আমাদের জোটের প্রার্থীকে নির্বাচিত করার জন্য।তিনি বুধবার (৪ মার্চ) বিকেলে স্থানীয় হোটেল ডলি রিসোর্টে চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর) কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খবির আহমদ মজুমদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারীর পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুব সংহতির আহ্বায়ক কাজী শহিদ, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি এডভোকেট খোরশেদ আলম, কালিকাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নাসির উদ্দিন, শ্রীপুর ইউনিয়ন যুব সংহতির সভাপতি ব্যবসায়ী আবুল কাশেম, বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপন।এ সময় আরো উপস্থিত ছিলেন, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির নেতা সাইফুল ইসলাম, আবদুল আজিজ, গুণবতী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন জিগির, সাধারণ সম্পাদক জানে আলম দোবাসি, শাহিনুর ইসলাম শাহিন, মিজানুর রহমান, চিওড়া ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মিয়া মেম্বার, আলমগীর হোসেন, তোফায়েল আহমেদ, আজগর আলী, কাজী ইমাম হোসেন ভূট্টু, জগন্নাথ দিঘী ইউনিয়ন জাতীয় পার্টির নেতা ওবায়দুল হক, আজিজ আহমেদ, মোবারক হোসেন, শফি উল্লাহ, মুন্সিরহাট ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আব্দুল মালেক, নূর হোসেন নুরু, আতর ইসলাম, মোবারক হোসেন, শ্রীপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা শহিদুল ইসলাম, কাশিনগর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা লুৎফুর রহমান, মাহবুব হোসেন, কনকাপৈত ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক জাফর আহমদ ভুইয়া, সদস্য সচিব বাহার উদ্দিন মজুমদার, কালিকাপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মমিনুল হক প্রমুখ। অনুষ্ঠানে চিওড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক বেলাল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা কাজি নাহিদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর