1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
যার যার নির্বাচনি এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

যার যার নির্বাচনি এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
Oplus_131072

যার যার নির্বাচনি এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। 

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘যার যার নির্বাচনি এলাকায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠন করতে হবে। চাঁদাবাজি ও মাদক মুক্ত করতে পারলে জনগণ আমাদের ওপর আস্থা রাখতে পারবে।’ তিনি বলেন, কুমিল্লা-৫ এর এমপি জসিম সাহেব মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এটা আমার খুব ভালো লেগেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাকারিয়া তাহের সুমন বলেন, ‘জাতীয় নির্বাচনে বিএনপি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। এ নির্বাচন শেষ নয় আগামী স্থানীয় সরকার নির্বাচনেও যাতে জনগণ বিএনপিকে সমর্থন দেয় সে জন্য প্রতিশ্রুতি মোতাবেক সংসদীয় এলাকায় কাজ করতে হবে।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য আলহাজ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-০৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা-০৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুইয়া এবং বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। এছাড়া জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর