1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি আটক - কুমিল্লার খবর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কিশোর অপ্রতিমের মর্মান্তিক মৃত্যুতে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ কৃষিমন্ত্রীর নিখোঁজার একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধার অতঃপর এই ঘটনার সাথে জড়িত ০৩ জন আটক।  কুমিল্লায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা সিলেটের জৈন্তাপুরে প্রসূতির মৃত্যু, মৃতদেহে মিলল কাঁচি-ব্যান্ডেজ কুমিল্লা দেবীদ্বার সৌদিতে বিয়ে- দেশে এসে সন্তান কোলে নিয়ে স্ত্রীর মর্যাদার দাবিতে অনশনে নারী!! কুমিল্লা আদালতে হ্যান্ডকাফসহ আসামি উধাও, ৩ ঘণ্টা পর ফের গ্রেপ্তার!! কুমিল্লায় এক হাজার সুবিধাবঞ্চিতের মুখে একবেলার খাবার আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলায় ‘কিলিং মিশনে’ অংশ নেওয়া আসামি গ্রেপ্তার!! নাগরিক দুর্ভোগ লাঘবে কুমিল্লার ২১ নম্বর ওয়ার্ডে ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লা সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

কুমিল্লা সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার মোবাইল ডিসপ্লে ও বাজি আটক

​স্টাফ রিপোর্টার।।
​কুমিল্লা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং আতশবাজি (বাজি) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।উদ্ধারকৃত এই চালানের আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৮ লক্ষ ৯৪ হাজার টাকা।বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার (২ মার্চ) ভোর রাত আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে এই অভিযান পরিচালিত হয়।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র আওতাধীন লক্ষীপুর পোস্টের একটি বিশেষ টহল দল এই অভিযানে অংশ নেয়।বিজিবি জানায়, টহল দলটি সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী তল্লাশি চালাচ্ছিল। অভিযানের এক পর্যায়ে সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘বলের ডেপা’ নামক স্থানে কিছু সন্দেহভাজন মালামাল দেখতে পাওয়া যায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ উন্নতমানের ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং বিপজ্জনক ‘কিং কোবরা’ বাজি।বিজিনি জানায়,​সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে।নিয়মিত অভিযানের অংশ হিসেবেই আজ এই বড় ধরনের চালানটি জব্দ করা সম্ভব হয়েছে।”বিজিবি আরও জানায় যে, জব্দকৃত মালামাল প্রচলিত আইন অনুযায়ী দ্রুত কাস্টমস অফিসে জমা করার প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর