1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় একই বাড়ির পৃথক দুটি কক্ষে ঝুলছিল মা ও মেয়ের লাশ - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল; কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন।

কুমিল্লায় একই বাড়ির পৃথক দুটি কক্ষে ঝুলছিল মা ও মেয়ের লাশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

কুমিল্লায় একই বাড়ির পৃথক দুটি কক্ষে ঝুলছিল মা ও মেয়ের লাশ

চান্দিনা প্রতিনিধি,কুমিল্লা।। 
কুমিল্লার চান্দিনায় বসতঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে চান্দিনা উপজেলার দারেরা ইউনিয়নের সাঁকোজ গ্রামের মজুমদার বাড়ির একটি বসত ঘরের দুইটি আলাদা কক্ষ থেকে লাশ গুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান। তিনি বলেন, প্রতিবেশীরা আমাদের খবর দেওয়ার পর পুলিশ গিয়ে লাশগুলো উদ্ধার করে বিকেলে থানায় নিয়ে আসে। মেয়ে ফাসিহার বয়স ৭ বছর এবং মা ফারহানার বয়স আনুমানিক ৩৩ বছর। ধারণা করা হচ্ছে, মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে পরে মা আত্মহত্যা করেন। ফাসিহার বাবা মুজাহিদুল ইসলাম ঢাকার একটি মাদ্রাসার শিক্ষক এবং তিনি সেখানেই থাকেন। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ধারণা করা হচ্ছে তাদের মৃত্যুর ঘটনাটি সকালেই হয়েছে। ওই সময় ফাসিহার বোন ফারিহা মাদ্রাসায় ছিলো, আর তাদের ভাই জুবায়ের বাবার সাথে ঢাকায় থাকে। তবে মামলার পর তদন্তেই বেরিয়ে আসবে তাদের মৃত্যুর আসল কারণ। প্রতিবেশী রাসেল মজুমদার জানান, রোববার দুপুরে আনুমানিক বারোটার দিকে পার্শ্ববর্তী এক চাচির কথায় আমি তাদেরকে জোরেশোরে ডাকাডাকি করে ঘর খুলতে বলি। কিন্তু প্রায় ১০-১২ মিনিট ডাকাডাকির পরও কেউ দরজা-জানালা না খোলায় চাচীদের উপস্থিতে একটা জানালা খুলে ছোট মেয়ের লাশ দেখতে পাই। পরে চিৎকার করে অন্যদের ডেকে আনি। পরে পুলিশ এসে দুই ঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান আরও বলেন, লাশগুলো থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। অভিভাবক ও আত্মীয় স্বজনের সাথে কথা বলে আইনানুগ প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে। ঘটনার তদন্তে বেরিয়ে আসবে মা- মেয়ের মৃত্যুর কারণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর