1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের কাছে সাংবাদিক মহিবুল্লাহ ভূঁইয়া বাবুলের খোলা চিঠি

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের কাছে সাংবাদিক মহিবুল্লাহ ভূঁইয়া বাবুলের খোলা চিঠি

স্টাফ রিপোর্টার।।

দীর্ঘ এক দশক ধরে সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে মামলা–হামলা, নির্যাতন, অপপ্রচার ও পেশাগত বঞ্চনার শিকার হওয়ার অভিযোগ তুলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জাকারিয়া তাহের সুমন–এর প্রতি খোলা চিঠি দিয়েছেন সাংবাদিক মোহাম্মদ মহিবুল্লাহ ভূঁইয়া (বাবুল)।
চিঠিতে তিনি উল্লেখ করেন, গত ১০ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করতে গিয়ে দুর্নীতি, মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তাকে একাধিক মামলা ও হামলার মুখোমুখি হতে হয়েছে। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি থেমে না গিয়ে একক প্রচেষ্টায় নিজেকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের সময় থেকে গত ২৪ আগস্ট পর্যন্ত তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির পক্ষপাতিত্বকারী সাংবাদিক হিসেবে অপপ্রচার চালানো হয়েছে। পৌরসভা নির্বাচনের দিন কসামী ও নয়তলা কেন্দ্র দখলের প্রতিবাদ জানালে স্থানীয় চেয়ারম্যান নাজমুল ও ফারুকের অনুসারীদের হামলার শিকার হন বলেও তিনি দাবি করেন। সে সময় কিছু সুবিধাবাদী সাংবাদিক প্রতিবাদ না করে বরং তাকে সাংবাদিক নয় বলে অপপ্রচার চালায় এবং পুলিশ ও রাজনৈতিক নেতাদের কাছে বিভ্রান্তিকর তথ্য দেয়।
মহিবুল্লাহ ভূঁইয়া বাবুল জানান, হামলার সময় তিনি দৈনিক মুক্তির লড়াই পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি “বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ” নামে একটি অনলাইন সংবাদ প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছেন।চিঠিতে তিনি মন্ত্রীর মানবিক ভূমিকার প্রশংসা করে বলেন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে মন্ত্রীর ভূমিকা তিনি প্রত্যক্ষ করেছেন। তবে সাংবাদিক জীবনের দীর্ঘ সময়ে নির্বাচনকালীন সংবাদ কাভারেজসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি কোনো অনুদান বা সহযোগিতা পাননি বলে দুঃখ প্রকাশ করেন।তিনি আরও উল্লেখ করেন, নিজেকে অবহেলিত ও নিরুপায় মনে করেই তিনি খোলা চিঠির মাধ্যমে বিষয়টি মন্ত্রীর নজরে আনছেন। বেয়াদবি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রতারণা কখনো সভ্য সমাজের লক্ষণ নয়—এই বাস্তবতা তার বিবেককে নাড়া দিয়েছে।চিঠির শেষাংশে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে নিরীহ ভুক্তভোগীদের পুনর্বাসন ও সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
নিজেকে “বরুড়া উপজেলার একমাত্র অবহেলিত সাংবাদিক” উল্লেখ করে তিনি ন্যায়বিচার ও পেশাগত মর্যাদা পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর