1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

হাজী ইয়াছিন মন্ত্রী হওয়ায় কুমিল্লায় মিষ্টি বিতরণ ও দোয়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

হাজী ইয়াছিন মন্ত্রী হওয়ায় কুমিল্লায় মিষ্টি বিতরণ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক।।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন কৃষি, মৎস্য ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় কুমিল্লায় মিষ্টি বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুম্মন হোসেন সুমন ও মহানগর যুবদল নেতা মনছুর নিজামীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।আয়োজকরা জানান, মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে নগরীর কান্দিরপাড় ও দক্ষিণ চর্থা এলাকায় পথচারী, শ্রমজীবী মানুষ ও স্থানীয় বাসিন্দাদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। একই সঙ্গে বাইতুল উলুম এতিমখানা ও মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি নতুন মন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, কৃষি, মৎস্য ও খাদ্য খাতে উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর