1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

কুমিল্লা পেল তিন মন্ত্রী, উচ্ছ্বাসে সাধারণ মানুষ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লা পেল তিন মন্ত্রী, উচ্ছ্বাসে সাধারণ মানুষ

সাকলাইন যোবায়ের,কুমিল্লা।। 
কুমিল্লা পেল তিন মন্ত্রী, উচ্ছ্বাসে সাধারণ মানুষ
নতুন মন্ত্রিসভায় কুমিল্লা জেলা থেকে তিনজন মন্ত্রী স্থান পাওয়ায় জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাধারণ মানুষ ইতোমধ্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিচ্ছেন।
বিএনপি সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য—এই তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে ধানের শীষ প্রতীক না পেলেও পরে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন আমিন উর রশিদ ইয়াছিন। তবে দলীয় চেয়ারম্যানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে তিনি কুমিল্লা দক্ষিণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন এবং জেলার ছয়টি আসনে নির্বাচনি প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন। দীর্ঘদিন তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন। এর আগে তিনি কুমিল্লা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।এদিকে কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের সুমনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। একইভাবে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।জানা গেছে, জাকারিয়া তাহের সুমন দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে এবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন। অন্যদিকে ছয়বারের নির্বাচিত এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবারই প্রথম পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন।
কুমিল্লা জেলা থেকে একসঙ্গে তিনজন মন্ত্রী অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন মহল এ ঘটনাকে জেলার রাজনৈতিক প্রভাব বৃদ্ধির ইতিবাচক দিক হিসেবে দেখছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর