1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও রাহাজানি মুক্ত করতে দাঁড়িপাল্লা ভোট চাই -এটিএম মাছুম - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল; কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার

চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও রাহাজানি মুক্ত করতে দাঁড়িপাল্লা ভোট চাই –এটিএম মাছুম

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

দ্বীন মোহাম্মদের বিশাল গণমিছিল

চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও রাহাজানি মুক্ত করতে দাঁড়িপাল্লা ভোট চাই –এটিএম মাছুম

তৌহিদ হোসেন সরকার।।

কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস) আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সমর্থনে বিশাল গণমিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুমিল্লা টাউন হল মাঠে নেতাকর্মীরা সমবেত হন। মহানগরীর সহকারী সেক্রেটারী কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর মাস্টার মোসলেউদ্দিন, সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসাইন, ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক মুজিবুর রহমানসহ অনেকে। সভায় সভাপতিত্ব করেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম মাছুম। তিনি বলেন, “এটা সর্বশেষ মিছিল নয়, আরও মিছিল হবে। যতক্ষণ না সমাজে ইনসাফ কায়েম হবে, ততক্ষণ এই আন্দোলন চলবে। আমাদের জীবনই সংগ্রামের জন্য। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও রাহাজানি মুক্ত করতে আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিতে হবে।”তিনি আরও বলেন, “গত ১৭ বছর মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। আজ সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে। সূর্য ওঠার আগেই ভোটকেন্দ্রে গিয়ে আমরা জবাব দেব, ইনশাআল্লাহ।”পরে বিকেল ৩টায় আদর্শ সদর উপজেলার কালিরবাজার মাঠে অনুষ্ঠিত হয় আরেকটি বিশাল নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগরীর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারী ও ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসাইন। ইউনিয়ন আমীর কাজী জাকির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, মুফতি মাহবুবুর রহমান, গলিয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ও নারী-পুরুষ মিলিয়ে প্রায় হাজারো মানুষের উপস্থিতিতে জনসভা সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর