1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

কুমিল্লায় নির্মান শ্রমিককে খুন করে লাশ গুম করার চেষ্টা।

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

কুমিল্লায় নির্মান শ্রমিককে খুন করে লাশ গুম করার চেষ্টা।

ইকবাল হোসেন সুমন,বুড়িচং কুমিল্লা।।

কুমিল্লা মহানগরীর আদর্শ সদর উপজেলা নোয়াপাড়া পাসপোর্ট রোড খালপাড় আবাসিক বিল্ডিং এর নির্মান শ্রমিক কে রড দিয়ে পিটিয়ে খুন করে লাশ এম্বুলেন্স করে গুম করার চেষ্টা। নির্মান শ্রমিক নাম মা: মারুফ মিয়া, (১৮) পিতা আওলাত মুন্সী, গ্রাম মশুয়া, থানা জেলা নেত্রকোনা। জানাযায় গত বুধবার রাত ১ টা ৩০ মিনিট সময় দুই যুবক এলাকার স্থানীয় সন্ত্রাসী ডিবি পুলিশ পরিচয় দিয়ে আবাসিক বিল্ডিং কাজের স্থানে মারুফ মিয়া সহ ৪ জনকে লোহার রড দিয়ে মারাত্মক আহত করে ফেলে, পরে বিল্ডিং ঠিকাদার ও বাড়ির মালিক ৪ জনকে হসপিটালে না নিয়ে স্থানীয় চিকিৎসা করানো হয়। আজ সকলে ৮ টা ৩০ মিনিট সময় মারুফ মিয়া মারা যান, মারুফ মৃত্যু নিশ্চিত হওয়ার পর খুনি ও বিল্ডিং মালিক কতৃপক্ষ কাউকে কিছু না জানিয়ে লাশ গুম করার জন্য এম্বুলেন্স করে এলাকা থেকে লাশ সরিয়ে নিয়ে যায়, নির্মান শ্রমিক আরেক জন শামসুল হক যুগান্তর কে বলেন, আমাদের ৪ জন বাড়ি একই জেলা নেত্রকোনা, আমরা কাজ করার জন্য কুমিল্লা আসি গত বুধবার রাত আনুমানিক ৩ টায় সময় দুই যুবক ডিবি পুলিশ পরিচয় দিয়ে এসে আমাদের রুমে প্রবেশ করে আমাদের ৪ জনকে লোহার রড দিয়ে পিটিয়ে মারধর করে, আমাদের রুমের বাহির আরো লোকজন ছিল, আমাদের কেউ বাঁচাতে এগিয়ে আসনেনি, আমাদের কে মারধর করে তারা চলে যাওয়ার পর আমরা বিল্ডিং ও বাড়ির মালিক কে ঘটনা জানাই বাড়ির মালিক লোক পাঠিয়ে আমাদের স্থানীয় ঔষধ দোকান থেকে কিছু ঔষধ কিনে দেন, আমরা বলি বিচার না করে দিলে আমরা এখানে কাজ করব না, মালিক বিচার করে দেবে বলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যান, আজ সকলে মারুফ মারা গেলে আমাদের ৩ জনকে একটি রুমে আটকিয়ে রাখেন বাড়ির মালিক, তার পর লাশ এম্বুলেন্স করে কোথায় নিয়ে যায় আমরা জানি না। পুলিশ এসে আমাদের উদ্ধার করে।খবর পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ওসি ও কোতোয়ালি মডেল থানা সদর সার্কেল ঘটনাস্থলে এসে নির্মান শ্রমিক কে উদ্ধার করেন, বিষয় জানার চেষ্টা করে। এখন পযন্ত লাশ উদ্ধার করতে পারেনি পুলিশ।কোতোয়ালি মডেল থানা ওসি ও সদর সার্কেল যুগান্তর কে জানান আমরা আসামি ও লাশ উদ্ধার করার জন্য কাজ করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর