1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জামায়েতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ - কুমিল্লার খবর
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করায় এক তরুণে কারাদণ্ড কুমিল্লার মুরাদনগরে মন্দিরের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ী, একঘন্টা পর মিলল মরদেহ কুমিল্লায় রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশুটির পরিবার পাকিস্তানের কাশ্মির থেকে এসেছিল! কুমিল্লায় এনএসআইয়ের তথ্যভিত্তিক অভিযান, নকল ওষুধ চক্রের সদস্য গ্রেপ্তার কুমিল্লার চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রে বিশেষ পরিদর্শন, মতবিনিময় ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত কুমিল্লায় ট্রেনে অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ কুমিল্লার বুড়িচংয়ে কলেজছাত্র নিখোঁজ, থানায় অভিযোগ নাতিটা এখন পৃথিবীতে একা হয়ে গেল: নিহত শাহিনুরের বাবা! চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ এমপি মনিরুল হক চৌধুরীর মিরপুরে আর্জেন্টিনার ৪০ ফুট দৈর্ঘ্যের জার্সিতে গিনেস রেকর্ডের স্বপ্ন

ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জামায়েতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জামায়েতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক।।

ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লার স্বনামধন্য দুই চিকিৎসক—কুমিল্লা মেডিক্যাল কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম মজুমদার এবং এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাহরিয়ার আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে NDF কুমিল্লার প্রধান উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ কুমিল্লাবাসীর প্রতি এই দুই চিকিৎসকের দীর্ঘদিনের অবদান গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, মানবতার কল্যাণে চিকিৎসকদের যে নিষ্ঠা, ত্যাগ ও পেশাদারিত্ব—তা কুমিল্লার স্বাস্থ্যখাতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।কাজী দ্বীন মোহাম্মদ আরও বলেন, চিকিৎসকদের এই মানবিক ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশাই কুমিল্লাবাসীর। একইসাথে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, কুমিল্লার মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে তিনি অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, কোনো দয়া বা করুণা হিসেবে নয়।তিনি জানান, আগামীর কুমিল্লা বিনির্মাণে চিকিৎসকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে একটি শক্তিশালী, মানবিক ও মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই তাঁর লক্ষ্য। চিকিৎসক সমাজের অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দিয়েই কুমিল্লার স্বাস্থ্যসেবার কাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর