নিজস্ব প্রতিবেদক।।
ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লার স্বনামধন্য দুই চিকিৎসক—কুমিল্লা মেডিক্যাল কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম মজুমদার এবং এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাহরিয়ার আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে NDF কুমিল্লার প্রধান উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ কুমিল্লাবাসীর প্রতি এই দুই চিকিৎসকের দীর্ঘদিনের অবদান গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, মানবতার কল্যাণে চিকিৎসকদের যে নিষ্ঠা, ত্যাগ ও পেশাদারিত্ব—তা কুমিল্লার স্বাস্থ্যখাতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।কাজী দ্বীন মোহাম্মদ আরও বলেন, চিকিৎসকদের এই মানবিক ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশাই কুমিল্লাবাসীর।
একইসাথে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন, কুমিল্লার মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে তিনি অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, কোনো দয়া বা করুণা হিসেবে নয়।তিনি জানান, আগামীর কুমিল্লা বিনির্মাণে চিকিৎসকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে একটি শক্তিশালী, মানবিক ও মানসম্মত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
চিকিৎসক সমাজের অভিজ্ঞতা ও পরামর্শকে গুরুত্ব দিয়েই কুমিল্লার স্বাস্থ্যসেবার কাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ সাইফুল ইসলাম ফয়সাল
cumillarkhobor33@gmail.com
Saifulcomilla24@gmail.com
01775726679