1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
"বিশ্বস্ততার সুযোগ নিয়ে নৃশংসতা: তুচ্ছ টাকার লোভে বেলাবর সাবেক ছাত্রলীগ নেতা আজিমকে হত্যা, ডিবির হাতে গ্রেফতার দুই খুনি" - কুমিল্লার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন আজ জুম্মাতুল বিদা দিয়ে শেষ হচ্ছে মাহে রমজান তিতাসে বন্ধু মহলের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস ​কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসককে মক্কা টাওয়ারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য কুমিল্লার লাকসামে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বরুড়ার শাহজালাল রতন! সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত চাঁদপুরে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার পেল ঈদ উপহার অসহায় গরীব-দুঃখীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এমপি হাজী জসিমউদ্দিন 

“বিশ্বস্ততার সুযোগ নিয়ে নৃশংসতা: তুচ্ছ টাকার লোভে বেলাবর সাবেক ছাত্রলীগ নেতা আজিমকে হত্যা, ডিবির হাতে গ্রেফতার দুই খুনি”

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

“বিশ্বস্ততার সুযোগ নিয়ে নৃশংসতা: তুচ্ছ টাকার লোভে বেলাবর সাবেক ছাত্রলীগ নেতা আজিমকে হত্যা, ডিবির হাতে গ্রেফতার দুই খুনি”

নিজস্ব প্রতিনিধি।।

নরসিংদীর বেলাবো উপজেলায় নিখোঁজের তিন দিন পর সাবেক ছাত্রলীগ নেতা ও পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী আজীমূল কাদের ভূঁইয়ার (৪৫) মরদেহ উদ্ধার এবং এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত মূল দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ।
গ্রেফতারকৃতরা হলেন— ১. প্রমন তালুকদার ওরফে প্রিমন (২১), পিতা- সাইফুল ইসলাম, সাং- হাসিরা ফতেপুর, থানা- মদন, জেলা- নেত্রকোনা। ২. আবুল কালাম (৪৫), পিতা- মৃত হেলাল উদ্দিন, সাং- কায়েস্তপল্লী, থানা- কটিয়াদী, জেলা- কিশোরগঞ্জ।গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে লুণ্ঠিত মুরগি বিক্রির নগদ চার লাখ টাকা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।ডিবি পুলিশ জানায়, বেলাবো উপজেলার বীর বাঘব গ্রামের বাসিন্দা ও বাজনাব ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজীমূল কাদের ভূঁইয়া গত তিন দিন আগে নিজ পোল্ট্রি ফার্ম থেকে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।এরপর গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বেলাবো উপজেলার নাগের বাজার এলাকার একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য, শোক ও উত্তেজনার সৃষ্টি হয়। এলাকাবাসী একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।ডিবির ওসি আবুল কায়েস আকন্দ জানান, ঘটনাটি জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুকের দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন। তার নির্দেশনায় ডিবির উপপরিদর্শক মোবারক হোসেন, উপপরিদর্শক শেখ মো. জসিম উদ্দিন ও সহকারী উপপরিদর্শক রাজিব হাসানের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়।

ডিবির ওই টিম তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা, নরসিংদী ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অবশেষে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত মূল দুই আসামিকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, লুণ্ঠনের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Kazi TV ও দৈনিক আজকের খোঁজখবর পত্রিকা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর