1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ঈদ উপহার হিসেবে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মী পেল নগদ সহায়তা - কুমিল্লার খবর
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক ও জনপদের সাইনবোর্ড ঢেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা; গ্রেপ্তারের ভয়কে উপেক্ষা করে দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী Азино777 – официальный сайт онлайн казино

ঈদ উপহার হিসেবে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মী পেল নগদ সহায়তা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ঈদ উপহার হিসেবে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মী পেল নগদ সহায়তা

নিজস্ব প্রতিবেদক।। 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলভিত্তিক স্টাফদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।মঙ্গলবার নগরীর ধর্মসাগর এলাকা সংলগ্ন শিশু পার্ক প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু ৮৩৩ জন কর্মীর প্রত্যেকের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূইঁয়া, মো. মাঈন-উদ্দিন চিশতীসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।এ সময় প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লাকে একটি ‘গ্রীন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে হলে সকল নাগরিককে নিজ নিজ বাড়ির আঙ্গিনা ও আশপাশের সড়ক পরিষ্কার রাখতে হবে। তিনি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং কুমিল্লার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর