1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
গোমতির উত্তরেও শহর সম্প্রসারণ হবে - পাঁচথুবীর জনসভায় মনিরুল হক চৌধুরী - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত Mostbet tr casino sitesine katilin Mobilde ya da bilgisayarda Sweet Bonanza keyfi 🎯 hep yanında

গোমতির উত্তরেও শহর সম্প্রসারণ হবে – পাঁচথুবীর জনসভায় মনিরুল হক চৌধুরী

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

গোমতির উত্তরেও শহর সম্প্রসারণ হবে – পাঁচথুবীর জনসভায় মনিরুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, গোমাতীর উত্তরে পাঁচথুবী আমড়াতলী ইউনিয়ন শহরের অংশ হবে। নির্বাচিত হলে এ দুটি ইউনিয়নকে আমি কুমিল্লা মহানগরীতে একীভূত করবো।শুক্রবার পাঁচথুবী ইউনিয়নের সুবর্নপুর ও বামইলে পৃথক সমাবেশে তিনি এ কথা বলেন।তিনি বলেন, দেশে একটি মহল নির্বাচন বানচালের চক্রান্ত করছে। তোন ষড়যন্ত্রই নির্বাচন বন্ধ করতে পারবে না। ১২ ফেব্রুয়ারী নির্বাচন হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ।তিনি আরও বলেন, গত ১৬ বছর এ অঞ্চলে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। দেশে দীর্ঘদিন ধরে হরিলুট চলেছে। যে যেভাবে পেরেছে সব লুটেপুটে খেয়ে ফেলছে। এলাকার উন্নয়নের জন্য আমি মনে করি আমার সংসদে যাওয়া প্রয়োজন। সেজন্য দরকার আপনাদের একটি ভোট। আপনাদের ভোটেই আমি সংসদে গিয়ে আপনাদের উন্নয়নে অবদান রাখতে পারি।পাঁচথুবী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে ইউনিয়ন বিএনপি সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর