1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তার কবর জিয়ারত করলেন মনিরুল হক চৌধুরী।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তার কবর জিয়ারত করলেন মনিরুল হক চৌধুরী।

স্টাফ রিপোর্টার।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভুট্টোর কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে দেখা করে বিএনপির শোক বার্তা পৌঁছে দিয়েছেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সদর উপজেলার আলিপুর গ্রামে নিহত র‍্যাব কর্মকর্তার পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন।জিয়রত শেষে শোক সন্তপ্ত পরিবারকে স্বান্তনা দেন।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল্লাহসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।কবর জিয়ারত শেষে মনিরুল হক চৌধুরী বলেন, দেশের কল্যানে যারা শহীদ হয়েছে তাদের মধ্যেই মোতালেব হোসেন ভুট্টুর স্থান। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি, তাঁর পরিবারের পাশে যেকোন সমস্যায় আমরা আছি ইনশাআল্লাহ। এভাবে যেন আর কোন মা বোন বিধবা না হয়, কোন সন্তান যেন এতিম না হয়।তিনি আরো বলেন, আসুন আমরা দেশটাকে সন্ত্রাসমুক্ত গড়ে তুলি। তারেক রহমান যে পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়ন করতে সহযোগিতা করি।জিয়ারত শেষে তিনি শোক সন্তোষ পরিবারের সাথে দেখা করে তাদেরকে শান্তনা দেন এবং বিএনপির পক্ষ থেকে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর