1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে দুই শিশু দগ্ধ, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন সাবেক মেয়র ও বিএনপি নেতা - কুমিল্লার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন আজ জুম্মাতুল বিদা দিয়ে শেষ হচ্ছে মাহে রমজান তিতাসে বন্ধু মহলের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস ​কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসককে মক্কা টাওয়ারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য কুমিল্লার লাকসামে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বরুড়ার শাহজালাল রতন! সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত চাঁদপুরে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার পেল ঈদ উপহার অসহায় গরীব-দুঃখীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এমপি হাজী জসিমউদ্দিন 

কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে দুই শিশু দগ্ধ, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন সাবেক মেয়র ও বিএনপি নেতা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে দুই শিশু দগ্ধ, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন সাবেক মেয়র ও বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে দুই শিশু দগ্ধ, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মনিরুল হক সাক্কু ও কাজী জামান কুমিল্লা নগরীর ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া এলাকার মাস্টার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চা দোকানদার রুবেলের বসতঘরে আগুন লেগে দুই শিশু দগ্ধ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা দুই শিশু আগুনে দগ্ধ হয়। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ শিশুদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।ঘটনার খবর পেয়ে কুমিল্লার সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও যুবদল নেতা কাজী জামান অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। এ সময় তাঁরা দগ্ধ শিশুদের পরিবারের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। সাবেক মেয়র মনিরুল হক সাক্কু দগ্ধ শিশুদের পরিবারের জন্য ২০ হাজার টাকা এবং যুবদল নেতা কাজী জামান ১০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করেন। তাঁরা বলেন, এই অসহায় পরিবারের পাশে তাঁরা সবসময় আছেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর