1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

কুমিল্লা আদর্শ সদরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্টিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা আদর্শ সদরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্টিত

নিজস্ব সংবাদদাতা।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা “বাংলাদেশ জিন্দাবাদ”, “শহীদ জিয়া অমর হোক”, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ” এবং “দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ” স্লোগানে সভাস্থল মুখরিত করে তোলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল হক চৌধুরী, সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল এবং কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন। এছাড়া বক্তব্য দেন— রেজাউল কাইয়ুম, সভাপতি, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি এবং
সফিউল আলম রায়হান, সাধারণ সম্পাদক, কুমিল্লা আদর্শ  উপজেলা বিএনপি।বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের রায়ে বিএনপি বিজয়ী হবে।মতবিনিময় সভায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর