1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কর্মসংস্থান সৃষ্টি করতে চাই — বুড়িচং প্রেসক্লাব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ‎১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম গোপালগঞ্জে শ্রমিক কল্যাণের কর্মী সমাবেশে উন্নয়নের কারিগর শ্রমিকই আজ অধিকারহীন–অ্যাডভোকেট আতিকুর রহমান আগামী ‎৫ই সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল; কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!?

কর্মসংস্থান সৃষ্টি করতে চাই — বুড়িচং প্রেসক্লাব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে বুড়িচং–ব্রাহ্মণপাড়ায়

কর্মসংস্থান সৃষ্টি করতে চাই — বুড়িচং প্রেসক্লাব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ প্রজন্মই বড় শক্তি—এ মন্তব্য করে বাংলাদেশ এবি পার্টি-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনের ঈগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেছেন, নতুন প্রজন্মকে সঙ্গে নিয়েই তিনি একটি উন্নত ও সমৃদ্ধ বুড়িচং–ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে চান।মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, “তরুণ প্রজন্মরাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাদের কোনোভাবেই দাবিয়ে রাখা যাবে না। আমি নির্বাচিত হলে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। শিল্প, কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা সৃষ্টি ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই।”তিনি আরও বলেন, এলাকার শিক্ষিত বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে নারীদের আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পণ। এই দর্পণের মাধ্যমেই জনগণ সঠিক তথ্য জানতে পারে। ঈগল প্রতীকের প্রার্থীর আদর্শ, কর্মসূচি ও বার্তা জনগণের কাছে তুলে ধরতে আপনাদের সহযোগিতা কামনা করছি।”মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানী।এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কুমিল্লা জেলা সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মাসুদ, বুড়িচং উপজেলা আহ্বায়ক (অবসরপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা মোসলেম উদ্দিন, বুড়িচং উপজেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, শিকারপুর এলাকার আব্দুল ওয়াদুদ, শাহ আলম, হারুন কাকা, শ্রী সুশীল চন্দ্র সেন, জামাল মুহুরী, রিফাত মুন্সী, জামসেদ, শিকারপুর এলাকার আল আমিন, শান্তসহ এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।মতবিনিময় সভায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে বক্তব্য শোনেন এবং বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর