1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
চৌদ্দগ্রামে নিয়মিত নামাজ ও রচনা প্রতিযোগিতায় পুরস্কার পেল শতাধিক শিক্ষার্থী - কুমিল্লার খবর
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
খুব শীঘ্রই সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লা পচে গেছে, বাঁচাতে দরকার সমন্বিত উদ্যোগ ভয়ংকর হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য, নিহত ৬ শতাধিক ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ কুমিল্লা চান্দিনায় ভিজিডি চাল পঁচা ও পোকায় জর্জরিত! শিগগিরই রাজনীতিতে ফিরছেন নিষিদ্ধ আওয়ামীলীগ! পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ

চৌদ্দগ্রামে নিয়মিত নামাজ ও রচনা প্রতিযোগিতায় পুরস্কার পেল শতাধিক শিক্ষার্থী

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

আস-সালাম ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ…

চৌদ্দগ্রামে নিয়মিত নামাজ ও রচনা প্রতিযোগিতায় পুরস্কার পেল শতাধিক শিক্ষার্থী

চৌদ্দগ্রাম প্রতিনিধি,কুমিল্লা।।

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়মিত নামাজ, বার্ষিক রচনা প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান ও উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক কোমলমতি ছাত্র-ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করেছে আস-সালাম ফাউন্ডেশন। এ উপলক্ষে শনিবার পৌর এলাকার রামরায়গ্রাম উত্তর পাড়া বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। আস-সালাম ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা রাসেল আহম্মেদের সভাপতিত্বে ও সভাপতি মিরাজ মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, কাজী আবুল হাশেম, জাকির মজুমদার, সোলায়মান মজুমদার, ফখরুল আলম মজুমদার, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ. যুবনেতা হাসান, মুফতি আইয়ুব আনসারী, শিক্ষক প্রতিনিধি আল আমিন, ফয়েজ আহমদ, রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন আস-সালাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক পরিষদের সভাপতি মোঃ নাসিম, সদস্য তানিম, কাজী সাকিব, সাদমানী রহমান মিম, খন্দকার রাশেদ, কাজী জিসান, অয়ন, রবীন, হাফেজ খালেদ সাইফুল্লাহসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। গুরুত্বপূর্ণ আলোচনা শেষে নিয়মিত নামাজ, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, উন্মুক্ত কুইজ ও বার্ষিক রচনা প্রতিযোািগতায় বিজয়ী শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে বাই সাইকেল, ক্রেষ্ট, ব্যাগ, বই, খাতা, জ্যামিতি বক্সসহ পুরস্কার বিতরণ করা হয়। এরআগে ফাউন্ডেশনের লগো উম্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করেন আমেরিকা প্রবাসী কাজী এনাম ও পর্তুগাল প্রবাসী রাসেল আহমেদ। গত দুই বছর ধরে আস-সালাম ফাউন্ডেশনের উদ্যোগে পৌর এলাকার ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি নামাজ, খেলা, কুইজ ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন সর্বমহলে প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর