1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
গায়ের রক্ত দিয়ে হলেও জনগণের ঋণ শোধ করবো: মনিরুল হক চৌধুরী - কুমিল্লার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন আজ জুম্মাতুল বিদা দিয়ে শেষ হচ্ছে মাহে রমজান তিতাসে বন্ধু মহলের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস ​কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসককে মক্কা টাওয়ারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য কুমিল্লার লাকসামে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বরুড়ার শাহজালাল রতন! সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত চাঁদপুরে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার পেল ঈদ উপহার অসহায় গরীব-দুঃখীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এমপি হাজী জসিমউদ্দিন 

গায়ের রক্ত দিয়ে হলেও জনগণের ঋণ শোধ করবো: মনিরুল হক চৌধুরী

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

গায়ের রক্ত দিয়ে হলেও জনগণের ঋণ শোধ করবো: মনিরুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, “দল আমাকে মনোনয়ন দিয়ে সম্মানিত করেছে। মনোনয়ন পাওয়ার পর কুমিল্লাবাসী আমাকে যে ভালোবাসা ও আতিথেয়তায় গ্রহণ করেছে, তাতে আমি আপনাদের কাছে ঋণী। গায়ের রক্ত দিয়ে হলেও আপনাদের এই ভালোবাসার ঋণ শোধ করবো।”
বুধবার (১৮ জানুয়ারি) কুমিল্লা নগরীর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, “আপনারা আমাকে একবার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, আপনাদের কখনো নিরাশ করবো না। দীর্ঘদিন ধরে কুমিল্লার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে কুমিল্লার উন্নয়নে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করবো, ইনশাল্লাহ।”
তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমান দেশ নিয়ে যে পরিকল্পনার কথা বলেছেন, আমিও তেমনি কুমিল্লাকে নিয়ে আলাদা পরিকল্পনা করেছি। একটি গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো দেশ সঠিকভাবে চলতে পারে না। এক এগারোর সময় এ দেশের মানুষ তার প্রমাণ পেয়েছে, এখন আবারও পাচ্ছে।”বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, “গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের মুক্তিকামী মানুষের নেত্রী। তিনি কখনো জালিমের সঙ্গে আপোষ করেননি। তার ইস্পাত-কঠিন নেতৃত্বের অনুপ্রেরণায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি নেতৃত্ব দেবে।”
তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার নির্দেশনায় তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের লন্ডনের ঐতিহাসিক বৈঠক দেশকে নির্বাচনের পথে এগিয়ে নিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ সঠিক রায় দিয়ে সঠিক নেতৃত্ব বেছে নেবে বলে আমি বিশ্বাস করি। তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রমাণ করে তিনি দেশ ও বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত।”দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সদস্য হাজী সিদ্দিকুর রহমান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মজুমদারসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর