1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
গায়ের রক্ত দিয়ে হলেও জনগণের ঋণ শোধ করবো: মনিরুল হক চৌধুরী - কুমিল্লার খবর
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল নেতা আলাউদ্দিন: ছাত্র রাজনীতি থেকে স্মৃতির পাতায় এক অনুপ্রেরণার নাম! আইন পেশায় সফলতার দশ পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করেছেন এড. তাপস কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা, ঢাকায় ৬২-৬৭ টাকা- ঢাকার বাইরে ৫৭-৬২ ঢাকা কুমিল্লায় এনজিও”এর ফিল্ড অফিসার দ্বারা হিন্দু নারীকে মারধর; অতঃপর থানায় অভিযোগ! জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি কুমিল্লায় বিজিবির অভিযানে ৯৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক! কুমিল্লার তিতাসে খুনের বদলায় খুন! অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তৃতীয় স্থান অর্জন করেন কুমিল্লা জেলা পুলিশ এশিয়া পোস্টের নিউজের পর নড়েচড়ে বসলো প্রশাসন! চালু হচ্ছে কুমিল্লা শিশু হাসপাতাল; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদে সাময়িক ডিন নিয়োগ

গায়ের রক্ত দিয়ে হলেও জনগণের ঋণ শোধ করবো: মনিরুল হক চৌধুরী

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

গায়ের রক্ত দিয়ে হলেও জনগণের ঋণ শোধ করবো: মনিরুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, “দল আমাকে মনোনয়ন দিয়ে সম্মানিত করেছে। মনোনয়ন পাওয়ার পর কুমিল্লাবাসী আমাকে যে ভালোবাসা ও আতিথেয়তায় গ্রহণ করেছে, তাতে আমি আপনাদের কাছে ঋণী। গায়ের রক্ত দিয়ে হলেও আপনাদের এই ভালোবাসার ঋণ শোধ করবো।”
বুধবার (১৮ জানুয়ারি) কুমিল্লা নগরীর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, “আপনারা আমাকে একবার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, আপনাদের কখনো নিরাশ করবো না। দীর্ঘদিন ধরে কুমিল্লার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে কুমিল্লার উন্নয়নে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করবো, ইনশাল্লাহ।”
তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমান দেশ নিয়ে যে পরিকল্পনার কথা বলেছেন, আমিও তেমনি কুমিল্লাকে নিয়ে আলাদা পরিকল্পনা করেছি। একটি গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো দেশ সঠিকভাবে চলতে পারে না। এক এগারোর সময় এ দেশের মানুষ তার প্রমাণ পেয়েছে, এখন আবারও পাচ্ছে।”বেগম খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, “গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের মুক্তিকামী মানুষের নেত্রী। তিনি কখনো জালিমের সঙ্গে আপোষ করেননি। তার ইস্পাত-কঠিন নেতৃত্বের অনুপ্রেরণায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি নেতৃত্ব দেবে।”
তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার নির্দেশনায় তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের লন্ডনের ঐতিহাসিক বৈঠক দেশকে নির্বাচনের পথে এগিয়ে নিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ সঠিক রায় দিয়ে সঠিক নেতৃত্ব বেছে নেবে বলে আমি বিশ্বাস করি। তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার প্রমাণ করে তিনি দেশ ও বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত।”দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সদস্য হাজী সিদ্দিকুর রহমান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেল, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মজুমদারসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর