1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে গুলিতে নিহত ২, আহত ১০ - কুমিল্লার খবর
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লা পচে গেছে, বাঁচাতে দরকার সমন্বিত উদ্যোগ ভয়ংকর হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য, নিহত ৬ শতাধিক ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ ‘ইকরাকে আত্মহত্যা করতে আমি ট্রিগার করিনি, সে ট্রিগারড হয়েছে’ কুমিল্লা চান্দিনায় ভিজিডি চাল পঁচা ও পোকায় জর্জরিত! শিগগিরই রাজনীতিতে ফিরছেন নিষিদ্ধ আওয়ামীলীগ! পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ বুড়িচংয়ে মাটি কাটার বিরুদ্ধে রাতভর ইউএনও’র অভিযান; জরিমানা আদায় দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে হাঁস ব্যবসায়ি খামারিরা কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক।

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে গুলিতে নিহত ২, আহত ১০

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে গুলিতে নিহত ২, আহত ১০

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন দুজন। তাছাড়া অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন, নয়ন (৪০) ছালে আহম্মদ (৫০)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। বিকেল ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, উপজেলার আলিয়ারা গ্রামে ছালেহ আহম্মদ গ্রুপ ও সুরোজ মিয়া গ্রুপের লোকজনের মধ্যে  দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। সম্প্রতি সুরোজ মিয়ার ছেলে আলাউদ্দিন মেম্বারকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ আরও তুঙ্গে উঠে। সর্বশেষ শুক্রবার জুমার নামাজের আগে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের লোকজন। এতে গুলিতে দুইজন নিহতের পাশাপাশি ৮ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।নাঙ্গলকোট থানা ওসি আরিফুর রহমান বলেন, সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর