1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
শশীদল খাদিমুল কুরআন মডেল মাদরাসার বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল; কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন।

শশীদল খাদিমুল কুরআন মডেল মাদরাসার বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

শশীদল খাদিমুল কুরআন মডেল মাদরাসার বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

জি কে রাকিব।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের, ইসলামি তাহযিব তামাদ্দুনের লালনকেন্দ্র,”খাদিমুল কুরআন মডেল মাদরাসার”বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল শনিবার (১০ জানুয়ারী) শশীদল ইউনিয়ন পরিষদ ও রেলওয়ে ষ্টেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ৪নং শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আতিকুর রহমান রিয়াদ।
আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ ধারাবাহিক তাফসীর পেশ করেন।বিশ্ব ননীর শ্রেষ্ঠ মুজিযা মহান রবের শ্রেষ্ঠ দান, বনী আদমের পথের দিশারি মহাগ্রন্থ আল কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ,বিশিষ্ট লেখক গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব ড.মুফতি হিফজুর রহমান,কারা নির্যাতিত মজুলুম আলেমেদ্বীন শায়খুল হাদিস মাওলানা জসিম উদ্দিন রহমানী,
আড়াইসিধা কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, পাকিস্তান সুপ্রিম কোর্টের খতিব মাওলানা হাবিবুল্লাহ আরমানী,মাওলানা ইয়াকুব উসমানি,মাওলানা হেফজুর রহমান নাঈম,মাওলানা রুম্মান বিন হোসাইন, সারওয়ার বিন হোসাইন।আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা তামিরুল উম্মাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রাশেদুল হক,মাওলানা আবদুল কাইয়ূম, মুহাদ্দিস এইচ এম গোলাম কিবরিয়া রাকিবসহ বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।
অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম এবং শাহজাহান সাজুর তত্ত্বাবধানে মাহফিলটি সম্পন্ন হয়।ধারা বর্ননায় ছিলেন হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর