1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা চৌদ্দগ্রামে মহাসড়কে অবৈধ স্থাপনা,ফুটপাত, দোকানপাট ও স্ট্যান্ড উচ্ছেদ অভিযান। - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত Mostbet tr casino sitesine katilin Mobilde ya da bilgisayarda Sweet Bonanza keyfi 🎯 hep yanında

কুমিল্লা চৌদ্দগ্রামে মহাসড়কে অবৈধ স্থাপনা,ফুটপাত, দোকানপাট ও স্ট্যান্ড উচ্ছেদ অভিযান।

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা চৌদ্দগ্রামে মহাসড়কে অবৈধ স্থাপনা,ফুটপাত, দোকানপাট ও স্ট্যান্ড উচ্ছেদ অভিযান।

নিজস্ব প্রতিবেদক,চৌদ্দগ্রাম প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা ও ফুটপাত দখল করে বসা অবৈধ দোকানপাট উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম উ পজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চৌদ্দগ্রাম থানা পুলিশ, মিয়াবাজার হাইওয়ে পুলিশ এর পৃথক দু’টি টিম সহ চৌদ্দগ্রাম পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।জানা গেছে, মহাসড়কের পাশে অবৈধভাবে বসা বিভিন্ন দোকানপাট ও ফুটপাতের উপর অবৈধ স্থাপনা সরিয়ে নিয়ে গত এক সপ্তাহ ধরে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণসচেতনতামূলক মাইকিং সহ বিভিন্ন প্রচারণা করে আসছে। প্রচারণা ও উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী গত বুধবার এর মধ্যে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার কথা থাকলেও অবৈধ দখলদাররা তা না করে বরং বৃহস্পতিবার সকালেও নিজ নিজ ব্যবসা পরিচালনা করে আসছিলো। এছাড়াও মহাসড়কের পাশের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা ফুটপাতের উপর অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা না সরিয়ে বরং সেখানে দোকানের মালামাল রেখে নিজ নিজ ব্যবসা পরিচালনা অব্যাহত রাখে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাজারের যানজট নিরসন ও শৃঙ্খলা রক্ষার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এ সময় বুলডোজার দিয়ে মহাসড়কের পাশের সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। অবৈধভাবে বসা সকল ব্যবসা প্রতিষ্ঠানের চৌকি সহ মালামাল জব্দ এবং অবৈধ সকল দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন পর এমন অভিযান পরিচালনা করায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগি পথচারী, চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ীরা সহ স্থানীয় সচেতন মহল।এদিকে অভিযানকালে চৌদ্দগ্রাম বাজারে অবৈধ পার্কিং করে কৃত্রিম যানজট সৃষ্টি সহ সড়ক আইন ভঙ্গের দায়ে কুমিল্লা-ফেনী রুটের যাত্রীবাহী একটি যমুনা বাস (চট্ট মেট্রো-জ-১৪-১০৮৭) এর চালক মো. জালালকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এদিন একটি ভেটেরিনারী ঔষধ দোকানে বোতলজাত তরল গরুর দুধের সাথে গুরুর মাংসের চর্বি সংরক্ষণের দায়ে বাজারের এক ব্যবসায়ী মোটা অংকের জরিমানা করা হয়। মহাসড়কের যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাফকাত আলী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর