1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে হত্যা করল পাষন্ড স্বামী

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

বুড়িচংয়ে নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে হত্যা করল পাষন্ড স্বামী

বুড়িচং প্রতিনিধি,কুমিল্লা।।
নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে ও নির্যাতন চালিয়ে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। এ ঘটনাটি কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ার জজু সর্দারের বাড়িতে ঘটেছে। এ ঘটনায় পর (৮ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে বুড়িচং থানায় পাষন্ড স্বামী ও শশুরকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান। নিহত গৃহবধূর নাম লিজা আক্তার (৩৪), সে পূর্ণমতির পূর্বপাড়ার জজু সর্দারের বাড়ির মৃত. তাজুল ইসলামের মেয়ে ও বউল শিল্পী ইমন সরকারের বোন। ঘাতক স্বামীর নাম দুলাল মিয়া রাজমিস্ত্রী (৩৭), সে একই এলকার পূর্ণমতি গ্রামের তল্লা পাড়ার আব্দুল বারেকের ছেলে।তাদের সংসারে রিফাত হোসেন (১৩),সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩) সহ এক ছেলে দুই মেয়ে রয়েছে।সরেজমিনে গিয়ে অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে স্ত্রী লিজার কাছে নেশার জন্য টাকা চায় স্বামী দুলাল মিয়া।ওই রাতে টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সন্তানদের সামনে শারীরিক নির্যাতনের পর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায় ঘাতক স্বামী দুলাল মিয়া। পরে স্থানীয়রা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যায়। বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্তের পর লিজার লাশ বাড়িতে আসলে পরিবার ও পূর্ণমতির গ্রামের মানুষের মাঝে শোকের কালো ছায়া নেমে আসে। পরে জানাজা শেষে দরিয়ার পাড় ঈদগাহ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।এ বিষয়ে নিহত লিজার মা খুকি বেগম,নানা জমির উদ্দিন,বোন রহিমা আক্তার,বিনা আক্তার,রিনা আক্তার ও বোন জামাই আশিকুর রহমানসহ এলাকাবাসীরা হত্যাকান্ডের সাথে জড়িত পাষন্ড স্বামী দুলাল মিয়াকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ঘটনার পর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত লিজার মা খুকি বেগম বাদী হয়ে ঘাতক স্বামী ও শশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামি গ্রেপ্তারের করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর