1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর নিচে উদ্ধারকৃত টাইম বোমা নিষ্ক্রিয়

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর নিচে উদ্ধারকৃত টাইম বোমা নিষ্ক্রিয়

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর নিচে উদ্ধারকৃত একটি টাইম ফিউজ এক্সপ্লোসিভ (টাইম বোমা সদৃশ) সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা ৫ মিনিট পর্যন্ত এন্টি টেররিজম ইউনিটের (এটিও) বোম ডিসপোজাল টিমের সদস্যরা সেটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর সেনাবাহিনীর একটি টহল দল দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর নিচে ঝোপের ভেতর থেকে একটি সন্দেহজনক বিস্ফোরক বস্তু উদ্ধার করে। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলে বস্তুটি জব্দ করা হয়। জব্দকৃত বিস্ফোরকটি ছিল লাল স্কচটেপে মোড়ানো, টেনিস বলের সমান আকারের এবং আনুমানিক ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের একটি টাইম ফিউজ এক্সপ্লোসিভ।বিস্ফোরক নিষ্ক্রিয়করণ কার্যক্রম চলাকালে আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আব্দুল হালিম বলেন, এন্টি টেররিজম ইউনিটের (এটিও) বোম ডিসপোজাল টিমের সদস্যরা সকালে এসে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত একটি টাইম ফিউজ এক্সপ্লোসিভ (টাইম বোমা সদৃশ) সফলভাবে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর