1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক! - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ‎১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম গোপালগঞ্জে শ্রমিক কল্যাণের কর্মী সমাবেশে উন্নয়নের কারিগর শ্রমিকই আজ অধিকারহীন–অ্যাডভোকেট আতিকুর রহমান আগামী ‎৫ই সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল; কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!?

কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক!

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকার বাসিন্দা জান্টু মিয়ার ছেলে মোহাম্মদ রুবেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে বদরপুর পালপাড়া রেললাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মোহাম্মদ রুবেল তার বোনের বাড়ি বদরপুর থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি নিশ্চিত করে সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া জানান, দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর আজ দুপুরে রেললাইনের পাশে তার মরদেহ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। তবে এখনো মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। উল্লেখ্য, কয়েক দিন আগেও একই এলাকায় আরেকটি মরদেহ উদ্ধার করা হয়। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর ধারণা, এসব ঘটনা ছিনতাইকারীদের সঙ্গে জড়িত থাকতে পারে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, গোমতী নদীর তীরবর্তী এলাকাগুলোতে দিন দিন জানমালের নিরাপত্তা হ্রাস পাচ্ছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর