1. 7OaSBxRK25nWvQ@gmail.com : 7OaSBxRK25nWvQ :
  2. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  3. : lf_Wt8ucTCGB7Cm :
  4. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক : ডা. তাহের - কুমিল্লার খবর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক : ডা. তাহের

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক : ডা. তাহের

চৌদ্দগ্রাম প্রতিনিধি, কুমিল্লা।।
বেগম খালেদা জিয়া দেশনেত্রী ও গণতন্ত্রের প্রতীক ছিলেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন হলেও বেগম খালেদা জিয়া ছিলেন পুরো বাংলাদেশের মানুষের নেত্রী। উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন এবং স্বৈরাচারের কাছে কখনো আপোষ করেননি।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জামায়াতের পক্ষ থেকে শোক জানিয়ে ডা. তাহের খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর