1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক কুমিল্লায় নাগরিক সেবা সহজ করতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু যশোরের জাসদ নেতা অ্যাড. আবুল কায়েস বর্তমানে পুলিশ হেফাজতে

কুমিল্লায় বাস চাপায় পথচারী নিহত, বাসে আগুন দিল বিক্ষুব্দ জনতা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

কুমিল্লায় বাস চাপায় পথচারী নিহত, বাসে আগুন দিল বিক্ষুব্দ জনতা।

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় এক পথচারীর মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বুড়িচং উপজেলাধীন কাবিলা এলাকায়, একতা পরিবহনের একটি বাস পথচারী সিরাজুল হককে (৯০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সিরাজুল হক কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার বাসিন্দা।দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, কোরপাই এলাকায় স্থানীয়রা ব্যারিকেড দিয়ে সেটি আটকায়। পরে চালক ও যাত্রীদের নামিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় অংশে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়, পরে চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর