1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
ব্রাহ্মণপাড়ায় ৫০ তম ঈমানী নূরানী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত - কুমিল্লার খবর
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা চৌদ্দগ্রামে শাহ ফখর উদ্দিন সড়কের উদ্বোধন উপলক্ষে পৃথক পথসভা অনুষ্ঠিত শিক্ষার মূল লক্ষ্য ভালো মানুষ হওয়া,শুধু জিপিএ নয়: ড. সায়মা ফেরদৌস কুমিল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় যুবকের পায়ে চাইনিজ কুড়াল বিদ্ধ,ভুক্তভোগী হাসপাতালে ভর্তি! কুমিল্লায় অটোরিকশা চালক হত্যা মামলার ১২ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন;অতপর অটোরিকশাসহ ২ জন আটক।  কুমিল্লা রেলস্টেশনের গল্প; পত্রিকাই যার নেশা! এপিপি পদ থেকে প্রত্যাহার হলেন দুই আইনজীবী বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার কুমিল্লায় বাছাই পর্ব চলছে  বাংলাদেশ পুলিশ ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার কুমিল্লায় বাছাই পর্ব চলছে; ড্রেন পরিষ্কারে মিলছে পলিথিন ও প্লাস্টিক বোতল, জলাবদ্ধতা নিরসনে সচেতনতার আহ্বান…কুসিক প্রশাসকের

ব্রাহ্মণপাড়ায় ৫০ তম ঈমানী নূরানী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণপাড়ায় ৫০ তম ঈমানী নূরানী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির,বুড়িচং প্রতিনিধি।। 

হযরত শাহ সুফি সৈয়দ আহসান উল্লাহ মিয়াজী(রহ:), ওস্তাজুল উলামা, শায়খুল হাদিস, মুফতি সৈয়দ মহাব্বত আলী আমেরি (রহ:) ও মাওলানা সৈয়দ আবুল হাছান আমিরী রেজভী (বেদন হুজুর) রহমাতুল্লাহ এর স্মরণে এবং মুফতি নাজিরুল আমিন রেজভী হানাফী কাদরী ও পীরজাদা মুফতি মোহাম্মদ নাঈমুল আমিন রেজভী আন নাজিরী সাহেবের শুভ আগমন উপলক্ষে ৫০ তম বার্ষিক ঈমানী নূরানী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২০ ডিসেম্বর, শনিবার দিবাগত রাতে ব্রাহ্মণপাড়া রেজভীয়া আমিরীয়া দরগাহ শরীফ (মাওঃ বেদন হুজুরের বাড়ী) প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন,পীরে তরিকত,আওলাদে অলি মাওঃ মোঃ অলি উল্লাহ ফয়েজী সাহেব।মাহফিলে প্রধান বক্তা ছিলেন, ঢাকা কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক আলহাজ্ব মুফতি মুহাম্মদ নাজমুস সায়াদাত ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন,মোজাহিদে আহলে সুন্নাত মুফতি মাওলানা জোবায়ের আহমেদ ফাতেহী,টানমান্দাইল দরবার শরীফ, মুফতি মাওলানা ইব্রাহীম খলিল রেজভী আন নাজেরী, বরুড়া, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখা। হাফেজ ঈদুল আজহা (সবুজ হুজুর) ও সৈয়দ মোহাম্মদ মোশাররফ হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন,আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির সভাপতি মাওলানা গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ হাবিবুর রহমান সুন্নি আল কাদরী ও মোঃ জামাল হোসেন রেজভী, হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন সুন্নি আল কাদরী, মাওঃ মোঃ আইয়ুব রেজা কাদরী, সিলেট, মাওঃ মোঃ সফিকুল ইসলাম ও মাওঃ মোঃ খায়রুল বাশার সুন্নি আল কাদরী সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার নেতৃবৃন্দ। উক্ত মাহফিলে দেশ ও জাতির শান্তি এবং কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পীরজাদা মাওঃ সৈয়দ মোবারক হোসাইন আল কাদরী, রেজভীয়া আমিরীয়া দরগাহ শরীফ, ব্রাহ্মণপাড়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর