1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ২ মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
‎১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম মাসুম গোপালগঞ্জে শ্রমিক কল্যাণের কর্মী সমাবেশে উন্নয়নের কারিগর শ্রমিকই আজ অধিকারহীন–অ্যাডভোকেট আতিকুর রহমান আগামী ‎৫ই সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল; কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ২ মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ২ মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা

মনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে কৃষি ও আবাদি জমির টপসয়েল কাটার দায়ে দুই মাটি বিক্রেতাকে যথাক্রমে ২ লাখ টাকা ও ১ লাখ টাকা সহ সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় এক মাটি ব্যবসায়ীকে আটক এবং মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর (ভেকু) জব্দ করা হয়েছে। জরিমানা আদায়ের পর আটককৃত মাটি বিক্রেতাকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার বিকালে এবং রবিবার দুপুরে পৃথক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলী। এ সময় থানা পুলিশের পৃথক টিম ভ্রাম্যমান আদালত পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন। রবিবার (২১ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাফকাত আলী।তিনি জানান, রবিবার দুপুর অনুমান দুই ঘটিকায় সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা, বানুশ্বর ও কনকাপৈত নামক স্থানে উপজেলার প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমির টপসয়েল কেটে অন্যত্র বিক্রির দায়ে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” এর ১৫ ধারা অনুযায়ী এক মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ও তাৎক্ষণিক দন্ডিত অর্থ আদায় করা হয়েছে। এছাড়াও গত শনিবার বিকাল চার ঘটিকা থেকে রাত অনুমান সাড়ে আট ঘটিকা পর্যন্ত উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম, চিওড়া নামক স্থানে পৃথক অভিযানের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে জমির মালিক ও এক মাটি বিক্রেতাকে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” এর ১৫ ধারায় মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অভিযুক্ত মাটি ব্যবসায়ীকে আটক করে তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করা হয়। এছাড়াও মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর (ভেকু) জব্দ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা প্রতিরোধে, কৃষি জমি ও পরিবেশ রক্ষার্থে এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাফকাত আলী। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাটি খেকোদের জরিমানা ও অর্থ আদায়ের ঘটনায় জনমনে কিছুটা স্বস্থি ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর