1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লায় এমআইএফটি'র শিক্ষার্থী সংবর্ধনা কর্মমুখী উচ্চ শিক্ষার নতুন দ্বার উন্মোচন - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুড়িচং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত Mostbet tr casino sitesine katilin Mobilde ya da bilgisayarda Sweet Bonanza keyfi 🎯 hep yanında

কুমিল্লায় এমআইএফটি’র শিক্ষার্থী সংবর্ধনা কর্মমুখী উচ্চ শিক্ষার নতুন দ্বার উন্মোচন

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লায় এমআইএফটি’র শিক্ষার্থী সংবর্ধনা কর্মমুখী উচ্চ শিক্ষার নতুন দ্বার উন্মোচন

তৌহিদ হোসেন সরকার,সিনিয়র স্টাফ রিপোর্টার।।

কুমিল্লায় এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দেশে ও বিদেশে কর্মমুখী উচ্চ শিক্ষার বিষয়ে দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) MSB Institute of Fashion Design & Technology (MIFT) Cumilla-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘Meritorious Students Reception & Seminar: National & International Study Gateway (HSC Equivalent-25)’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআইএফটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ও গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেট প্রেজেন্টার ও ট্রেনার, মোটিভেশনাল স্পিকার, দেশবরেণ্য উপস্থাপক লায়ন এম আলমগীর।এ ছাড়া আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান হাসনাত, প্রভাষক শরীফ আহমেদ, প্রবাসক এ কে এম ইয়াসিন,প্রভাষক সানজিদ তাহরিম ইফতি, প্রবাসক রওশনারা ম্যাডাম প্রবাসক পিতা সূত্রধর হিসাব রক্ষক বিল্লাল হোসেন প্রমুখসেমিনারে বক্তারা দেশে ও বিদেশে কর্মমুখী উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ, ক্যারিয়ার পরিকল্পনা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। গেস্ট স্পিকার লায়ন এম আলমগীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সঠিক লক্ষ্য নির্ধারণ এবং সময়ের সর্বোচ্চ ব্যবহারই সফলতার মূল চাবিকাঠি।”

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া বলেন, “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা যেন দেশে এবং বিদেশে কর্মমুখী শিক্ষা অর্জন করে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে, সে লক্ষ্যে এমআইএফটি কাজ করে যাচ্ছে।”জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এমআইএফটি কুমিল্লার বিশ্বরোড-এ অবস্থিত। এই প্রতিষ্ঠানে টেক্সটাইল সাইন্স এন্ড টেকনোলজি, ফ্যাশন ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে অনার্স কোর্স পাঠদান করা হয়। ২০১২ সালে প্রতিষ্ঠিত কুমিল্লায় একমাত্র এই শিক্ষা প্রতিষ্ঠানেই সর্বনিম্ন ও সহনীয় কোর্স ফি নিয়ে কর্মমুখী বিষয়ে অনার্স কোর্স পড়ানো হয়। এমআইএফটি থেকে পাস করা শতভাগ শিক্ষার্থীর ইতিমধ্যেই কর্মসংস্থান সুনিশ্চিত হয়েছে৷ক্যারিয়ারের পাশাপাশি এই সেমিনারে মানবিক গুনসম্পন্ন আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার বিষয়েও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হয়।অনুষ্ঠানের শেষভাগে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানের শিক্ষক–কর্মকর্তাদের অংশগ্রহণে এই আয়োজনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর