1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

জামায়াত প্রার্থী দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী কর্মসূচি

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

জামায়াত প্রার্থী দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী কর্মসূচি

শহীদ হাদির আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা–কাজী দ্বীন মোহাম্মদ

তৌহিদ হোসেন সরকার।।

কুমিল্লা–৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ শুক্রবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক, দোয়া মাহফিল ও বিভিন্ন নির্বাচনী কর্মসূচিতে অংশ নিয়েছেন।দিনের শুরুতে জুলাই যোদ্ধা শহীদ হাদির রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মো. জামাল হোসেন। ইউনিয়ন সেক্রেটারি ডা. মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও কুমিল্লা–৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারাসা ফুড প্রোডাক্টসের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. ওয়াদিদুর রহমান চৌধুরী।দোয়া মাহফিল শেষে জুমার নামাজ আদায় শেষে মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডে গেলে নবগ্রাম এলাকাবাসী প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মাদ কে ফুলের শুভেচছা জানান এবংঅহিদুর রহমানের বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর নির্বাহী সদস্য মো. কলিমুল্লাহর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, শ্রমিক নেতা মো. কামালসহ সাবেক ছাত্রনেতা মো. রাসেল ও ইয়াসিন প্রমুখ।পরবর্তীতে চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মফিজুল ইসলামের দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানান কাজী দ্বীন মোহাম্মদ। এরপর মহানগরীর ১ নং ওয়ার্ডের ভাটপাড়া এলাকায় আরেকটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক তিনবারের নির্বাচিত কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া। ওয়ার্ড আমীর মো. আমানউল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক মজিবুর রহমান, মহানগর শিবির সভাপতি হাসান আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিকেলে মরহুম আবুসাইদ জিহাদ স্মৃতি ডাবল ফ্রিজ কাপ ফুটবল ফাইনাল খেলা পুরস্কার বিতরন অনুষ্ঠানে শুভপুর বনাম পাঁচথুপী বসন্তপুর ফুটবল খেলায় উপস্থিত থাকেন জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,কুসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মোশারফ হোসাইন, ইউনিয়ন আমীর আব্দুল কাদের, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কলিমুল্লাহ প্রমুখ। পরে সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোরকাননের মথুরাপুর, কমলপুর, ও ফিরিঙ্গির হাটে উঠান বৈঠক এবং সামাজিক কাজে অংশগ্রহন করে,বক্তব্যে প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মদ বলেন, শহীদ হাদির আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা। তিনি বলেন, “ভোটের অধিকার নিশ্চিত করতে কোনো ধরনের ভয়ভীতি বা চোখ রাঙানো চলবে না। জনগণের আমানতের এক টাকার হিসাবও আমরা জনগণের কাছেই পৌঁছে দেব।” তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দুর্নীতির কোনো নজির নেই দাবি করে জানান, নির্বাচিত হলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেন, সামাজিক অবক্ষয় রোধে যুবসমাজকে কুরআনের পথে ফিরতে হবে। তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর