1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

ইসলামে শিশুর নাম রাখা প্রসঙ্গ;

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ইসলামে শিশুর নাম রাখা প্রসঙ্গ;

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।।

প্রত্যেক মানুষের সুন্দর নাম রাখা রুচির বহিঃপ্রকাশ। ইসলামে নাম রাখার গুরুত্ব অপরিসীম। কোনো মানুষের পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক মাধ্যম হচ্ছে তার নাম। রাসুলুল্লাহ (সা.) এ ব্যাপারে উম্মতকে স্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেছেন। ভালো নাম রাখতে বলেছেন। মন্দ ও অসুন্দর নাম রাখা থেকে বাঁচার জন্য সতর্ক করেছেন। মন্দ নামের পরিবর্তে ভালো নাম রাখার নির্দেশ দিয়েছেন। সুন্দর নাম শুনলে মানুষের মনে এক রকম ভালো লাগা কাজ করে। সুন্দর প্রতিচ্ছবি ফুটে ওঠে। তাই তো ভালো নাম থাকলে ভালো অভিজ্ঞতার মুখোমুখি হওয়া যায়।আর মন্দ নাম হলে মন্দ। নবজাতক শিশুদের সুন্দর নাম রাখা রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ। রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর নাম হলো আবদুল্লাহ এবং আবদুর রহমান।’ (মুসলিম: ২১৩২)।রাসুলুল্লাহ (সা.) মন্দ নাম পাল্টাতে কুণ্ঠাবোধ করতেন না। আয়েশা (রা.) বলেন, ‘রাসুল (সা.) মন্দ নাম বদলে দিতেন।’ (তিরমিজি: ২৮৯)।হযরত আলী (রা.) বলেন, “হাসান ভূমিষ্ঠ হওয়ার পর আমি তার নাম রাখলাম হারব (যুদ্ধ)। রাসুল (সা.) এসে বললেন, ‘আমার দৌহিত্র আমাকে দেখাও, তোমরা তার কী নাম রেখেছ?’ আমরা বললাম, ‘হারব’। তিনি বললেন, ‘বরং তার নাম হাসান।’ পরে হুসাইন ভূমিষ্ঠ হলে তার নাম রাখলাম হারব। রাসুল (সা.) এসে বললেন, ‘আমার দৌহিত্র আমাকে দেখাও, তোমরা তার কী নাম রেখেছ?’ আমরা বললাম, ‘হারব’। তিনি বললেন, ‘বরং তার নাম হুসাইন।’ এরপর তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হলে তার নামও রাখলাম হারব। এরপর রাসুল (সা.) এসে বললেন, ‘আমার দৌহিত্র আমাকে দেখাও, তোমরা তার কী নাম রেখেছ?’ আমরা বললাম, ‘হারব’। তিনি বললেন, ‘বরং তার নাম মুহাসসিন। এরপর তিনি বললেন, আমি হারুন (আ.)-এর সন্তান শাবার, শুবাইর ও মুশাব্বিরের নামানুসারে এদের নাম রাখলাম।” (মুসনাদে আহমাদ :৭৬৯)।

শুধু তাই নয়, বড়দের মধ্যে কারও নাম অপছন্দ হলে তাদের নামও তিনি পাল্টে দিতেন। ইবনে মুসাইয়িব (রহ.) থেকে বর্ণিত,”একবার তার পিতা রাসুল (সা.)-এর কাছে এলেন। রাসুলুল্লাহ (সা.) জিজ্ঞাসা করলেন, ‘তোমার নাম কী?’ তিনি বললেন, ‘হাজন (শক্ত বা প্রতিকূল)।’ রাসুল (সা.) বললেন, ‘বরং তোমার নাম ‘সাহল’। তিনি বললেন, ‘আমার পিতার দেওয়া নাম আমি পাল্টাব না।’ ইবনে মুসাইয়িব (রহ.) বলেন, ‘সেই থেকে আমাদের মাঝে সব সময় প্রতিকূলতা লেগেই থাকে।’ (বোখারি: ৫৮৩৬)।রাসুলুল্লাহ (সা.)-এর গোলাম বশির (রা.) থেকে বর্ণিত, “জাহেলি যুগে বশির (রা.)-এর নাম ছিল জাহম ইবনে মাবাদ। তিনি হিজরত করে রাসুল (সা.)-এর কাছে চলে আসার পর রাসুল সা: জিজ্ঞাসা করেন, ‘তোমার নাম কী?’ তিনি বললেন, ‘জাহম’। তা শুনে রাসুল (সা.) বললেন, ‘বরং তোমার নাম বশির।” (আবু দাউদ: ৩২৩০)।উসামা ইবনে আখদারি (রা.) বলেন, “রাসুল (সা.)-এর কাছে আসা প্রতিনিধি দলের মাঝে এক ব্যক্তির নাম ছিল আসরাম। রাসুল (সা.) তাকে জিজ্ঞাসা করলেন, ‘তোমার নাম কী?’ সে বলল, ‘আসরাম’। রাসুল (সা.) বললেন, জুরআ।” (আবু দাউদ। ৪৯৫৪)।সুতরাং প্রতিটি মুসলমানের উচিত, সন্তানের অর্থবোধক, সুন্দর ও উত্তম নাম রাখা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর