1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ মাটিকাটা বিরোধী অভিযান, ট্রাক্টর ও এস্কেভেটর জব্দ!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ মাটিকাটা বিরোধী অভিযান, ট্রাক্টর ও এস্কেভেটর জব্দ!

শাহাদাত কামাল শাকিল,সদর দক্ষিণ প্রতিনিধি,কুমিল্লা।। 

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকালের দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজারের পূর্ব পাশে লামপুর এলাকায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানটি পরিচালনা করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন চন্দ্র রায়।অভিযানকালে অবৈধভাবে মাটি বহনরত চারটি মাটিভর্তি ট্রাক্টর জব্দ করা হয়।এ সময় সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, আনসার বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।এছাড়া একই দিনে উপজেলার পিপুলিয়ার টঙ্গীর পাড় এলাকায় পৃথক আরেকটি অভিযানে একটি এস্কেভেটর জব্দ করা হয়।অভিযানে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে আবাদযোগ্য কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে কনট্রাকটর মোঃ তাজু (৪৬), পিতা—মৃত সিদ্দিকুর রহমান,গোয়ালগাঁও, জোড়কানন পূর্ব, কুমিল্লা কে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।জব্দকৃত যানবাহনগুলোর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর