1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লার চান্দিনায় যৌথবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জন আটক - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল; কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার

কুমিল্লার চান্দিনায় যৌথবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জন আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

কুমিল্লার চান্দিনায় যৌথবাহিনীর অভিযান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জন আটক

নিজস্ব সংবাদদাতা।। 

কুমিল্লার চান্দিনা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে।বুধবার (১৭ ডিসেম্বর) ভোররাতে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের ৩ ইবির নেতৃত্বে যৌথ বাহিনী চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে মোঃ হানিফ (২৬), মোবারক হোসেন (৩৩), কাউসার (২৫), জুয়েল (৩৪) এবং সোহেলকে (২২) আটক করা হয়।তাদের কাছ হতে ২ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি দা, ১ টি চাইনিজ কুড়াল, ৬ টি দেশীয় অস্ত্র, ১ টি বৈদ্যুতিক টেজার, ১ টি সুইচ ব্লেড এবং ৫ টি মোবাইল উদ্ধার করা হয়।আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক এবং সরঞ্জামাদি চান্দিনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য যে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।কুমিল্লা সেনাবাহিনীর সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর