1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা চৌদ্দগ্রাম উজিরপুর ইউনিয়নে বিএনপির বিজয় র‍্যালি - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শ্রমিক কল্যাণের কর্মী সমাবেশে উন্নয়নের কারিগর শ্রমিকই আজ অধিকারহীন–অ্যাডভোকেট আতিকুর রহমান আগামী ‎৫ই সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল; কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার

কুমিল্লা চৌদ্দগ্রাম উজিরপুর ইউনিয়নে বিএনপির বিজয় র‍্যালি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা চৌদ্দগ্রাম উজিরপুর ইউনিয়নে বিএনপির বিজয় র‍্যালি

আবুল বাশার রানা,চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে উজিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে একত্রিত হয়ে র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি মিয়াবাজার কলেজ মাঠ থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রদক্ষিণ করে শেষ হয়।এ সময়ে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাষ্টার আব্দুল ওয়াদুদ, মীর আব্দুর রহমান আলমগীর, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিয়া মোহাম্মদ জোবায়ের, উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক এম জি শাহ আলম পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদার রুবেল মেম্বার, উজিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, উজিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি খালেদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উজিরপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাবলু মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উজিরপুর ইউনিয়ন মৎসজীবি দলের সভাপতি শহিদ মিয়া, উজিরপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শহিদুল্লাহ, তাতী দলের সাধারণ সম্পাদক জহির মিয়া, উপজেলা ছাত্র দলের সহ সভাপতি আবু হেনা রনি, উজিরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, কলেজ ছাত্রদলের সভাপতি রনি মজুমদার সহ ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।র‍্যালিতে উপস্থিত নেতারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন সংগ্রাম জোরদারের আহ্বান জানান। চৌদ্দগ্রামে বিএনপির মনোনীত সংসদ সদস্য ধানের শীষ প্রতীকের প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার বিজয় লক্ষে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর