1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা সিডি প্যাথ এন্ড হসপিটাল প্রা.লি:- এর ব্যবস্থাপনা পরিচালক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এ এস এম মোস্তাক আহমেদ আমাদের মাঝে আর নেই! - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল; কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির দাফন সম্পন্ন! নবীন সাংবাদিককে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে?—সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে কিছু কঠিন প্রশ্ন। কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেফতার

কুমিল্লা সিডি প্যাথ এন্ড হসপিটাল প্রা.লি:- এর ব্যবস্থাপনা পরিচালক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এ এস এম মোস্তাক আহমেদ আমাদের মাঝে আর নেই!

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

শোকবার্তা…. শোকবার্তা…. শোকবার্তা….

কুমিল্লা সিডি প্যাথ এন্ড হসপিটাল প্রা.লি:- এর ব্যবস্থাপনা পরিচালক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এ এস এম মোস্তাক আহমেদ আমাদের মাঝে আর নেই!

আরমান আহমেদ,সিনিয়র স্টাফ রিপোর্টার।।

অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, সিডি প্যাথ এন্ড হসপিটাল প্রা. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এ এস এম মোস্তাক আহমেদ আজ রাত আনুমানিক ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তাঁর ইন্তেকালে সিডি প্যাথ পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি শুধু একজন দক্ষ চিকিৎসকই নন, ছিলেন সিডি প্যাথ হসপিটালের স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা ও প্রেরণার মূল উৎস। তাঁর অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও অসংখ্য নির্ঘুম রাতের বিনিময়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা গর্বের সাথে বলি—তাঁর দেখানো পথ ও আদর্শ বহন করাই আমাদের দায়িত্ব।সিডি প্যাথ পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। মহান আল্লাহ যেন তাঁর দুনিয়ার সকল গুনাহ মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সঙ্গে আল্লাহ তায়ালা যেন তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সিডি প্যাথ পরিবারের সকল সদস্যকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।মহান আল্লাহর কাছে আমাদের প্রার্থনা-মরহুমের দেখানো মানবসেবার পথ ধরে সিডি প্যাথকে সামনে এগিয়ে নেওয়ার তাওফিক তিনি আমাদের দান করুন।সিডি প্যাথ হসপিটালের কর্মকর্তাবৃন্দ বলেন হে প্রিয় স্যার, আল্লাহর রহমতের ছায়ায় আপনি ভালো থাকুন। আপনার স্মৃতি, আদর্শ ও অবদান চিরদিন আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর