1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. : lf_Wt8ucTCGB7Cm :
  3. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কুমিল্লা চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কামরুল হুদার পক্ষে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত - কুমিল্লার খবর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শ্রমিক কল্যাণের কর্মী সমাবেশে উন্নয়নের কারিগর শ্রমিকই আজ অধিকারহীন–অ্যাডভোকেট আতিকুর রহমান আগামী ‎৫ই সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহানগরী জামায়াতের প্রস্তুতি সভা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল; কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা শহরে সন্ধ্যায় সিএনজিতে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১ সম্পত্তির জেরে মা-ভাইকে খুনের অভিযোগ, কে এই সরকারি কর্মকর্তা!!? সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে ‎-মিয়া গোলাম পরওয়ার

কুমিল্লা চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কামরুল হুদার পক্ষে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কামরুল হুদার পক্ষে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

মনোয়ার হোসেন,(চৌদ্দগ্রাম) নিজস্ব প্রতিবেদক।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক নির্দেশনায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী, গতিশীল ও নির্বাচনমুখি করার লক্ষে ধানের শীষের পক্ষে চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে ইউনিয়নের কলাবাগান বাজারে নির্বাচনী একটি বিশাল মিছিল বাজারের বিভিন্ন অলি-গলি প্রদক্ষিণ করে।নির্বাচনী মিছিলে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান, সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলী আহম্মদ, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি একে শাহজাদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মিঠু, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবাদ মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য গোলাম মোস্তফা, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক মারুফ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, শ্রীপুর ইউনিয়ন যুবদল নেতা এনামুল হক, শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি সেলিম মিয়া, শ্রীপুর ইউনিয়ন তাতীঁদলের সভাপতি তৌহিদুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন মৎস্যজীবীদলের সভাপতি এটিএম খোকন, শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, শ্রীপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক নাজির আহম্মদ, শ্রীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নবীন হাজারী, খলিলুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শফিউল বাসার, ক্রীড়া সম্পাদক মো: শামিম, শ্রীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো: মাহবুব, মো: সুমন, শ্রীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক ফরিদ খাঁন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল হক মজুমদার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমান উল্লাহ, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালেহ আহম্মদ, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস মিয়া, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু তাহের মুন্সী,১নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাদ্দাম হোসেন,

৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি নিরব মজুমদার, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো: সবুজ, উপজেলা ছাত্রদলের সদস্য মনির হোসেন, শ্রীপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মহিন আলম সহ শ্রীপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর