1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চ্যাম্পিয়ন স্কুলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সমাপনী উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত বাসে জন্ম নিল নতুন প্রাণ, মানবিকতায় পাশে দাঁড়ালেন যাত্রীরা!! রান্না শুধু শিল্প নয়, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান অধ্যাপক খোরশেদ আলম: আন্দোলন-সংগ্রাম থেকে সংসদীয় রাজনীতি, কুমিল্লার রাজনীতিতে এক ঐতিহাসিক নেতৃত্ব! কুমিল্লায় ন্যাপের রাজনৈতিক ইতিহাস ও নেতৃত্ব বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৬ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত পাকিস্তান আমলে শুরু, স্বাধীন বাংলাদেশে বাস্তবায়ন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইতিহাস সখীপুরের চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান; সাংবাদিক গাউস রহমান পিয়াসের ওপর পুনরায় ছিনতাই ও হামলার ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আমরাতলী ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আমরাতলী ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লায় ১২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৪টায় আমরাতলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, এবং সদর দক্ষিণ বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন।দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও কুমিল্লা জেলা ও মহানগরের হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর