1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার গুরুত্বপূর্ণ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তাজমিন হত্যায়: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি পুলিশ!!রেখে আসে কেন?  পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার,কুমিল্লা  কুমিল্লা থেকে ৪ জন স্কুল ছাত্রী নিখোঁজের রহস্য উদঘাটন এবং তাদের মোবইলসহ অন্যান্য আলামত উদ্ধার সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ।

ওসমান হাদীর ওপর হামলায়, বাংলাদেশ কংগ্রেসের নিন্দা- প্রতিবাদ!

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদীর ওপর হামলায়, বাংলাদেশ কংগ্রেসের নিন্দা- প্রতিবাদ!

এইচ এম গোলাম কিবরিয়া রাকিব।।

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন একজন প্রার্থীর ওপর গুলি বর্ষণের ঘটনা উদ্বেগজনক। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে নির্বাচনের উপযোগী নয় এই হামলা তারই ইঙ্গিত বহন করে।বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টার ঘোষিত শতাব্দির সেরা নির্বাচন করতে হলে নির্বাচনী পরিবেশও শতাব্দির সেরা হতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় রেখে কোন প্রকারেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কিছুদিন পূর্বেও চট্টগ্রামে একজন প্রার্থীর ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছিল, তারপরও আইন-শৃঙ্খলা বাহিনীতে দেশে শান্তিুপুর্ণ পরিবেশ সৃষ্টিতে উল্লেখযোগ্য তৎপরতা দেখা যাচ্ছে না।অবিলম্বে ওসমান হাদীর ওপর হামলাকারীদেরকে গ্রেফতার এবং দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয় বিবৃতিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর