1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি কুমিল্লার দেবীদ্বারে দিনমজুর হত্যা মামলায় আরেক দিনমজুরের যাবজ্জীবন কুমিল্লার লালমাই ধানক্ষেতে ছাত্রীর বিবস্ত্র লা/শ,পাশে ছিলো সিএনজি ও তার ভ্যানেটি ব্যাগ!! কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গাঁজা কান্ড, আস্থা হারাচ্ছে স্থানীয়রা!! কুমিল্লার রাজনীতিতে আফজল খান, আ ক ম বাহাউদ্দিন বাহার ও মনিরুল হক সাক্কু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাফেজ শরীফুলের ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯ জন ‎কুমিল্লায় লিফটের নিচে রংমিস্ত্রির রক্তাক্ত মরদেহ, ৪৮ ঘন্টায়ও মামলা হয়নি,তিন লাখ টাকায় রফা দফার চেষ্টা! কুমিল্লা দেবীদ্বারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ: “সচেতন নাগরিক এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কুমিল্লা জেলায় মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় কিশোর গ্যাং ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যসহ ১৩০ আটক

নামে নিউ হোস্টেল বাস্তবে জঙ্গল হোস্টেল!

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

নামে নিউ হোস্টেল বাস্তবে জঙ্গল হোস্টেল!

যেখানে সাড়ে চার শ ছাত্র থাকতেন সেখানে এখন রয়েছেন ৮০ জন। শিক্ষার্থীদের দাবি, তাদের আবাসন সংকট দূর করতে হোস্টেলটি পুনর্নির্মাণ জরুরি

কুমিল্লার খবর অনলাইন নিউজ ডেস্ক।। 

কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রাবাস নিউ হোস্টেল। ছাত্রাবাসটির বড় একটি অংশ এক যুগের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যেখানে সাড়ে চার শ ছাত্র থাকতেন সেখানে এখন রয়েছেন ৮০ জন। শিক্ষার্থীদের দাবি, তাদের আবাসন সংকট দূর করতে হোস্টেলটি পুনর্নির্মাণ জরুরি। কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ১৮৯৯ সালের ২৪ সেপ্টেম্বর রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায় ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠা করেন। ১২৬ বছর বয়সি কলেজের বর্তমান শিক্ষার্থী প্রায় ৩০ হাজার। এই কলেজের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার জন্য গড়ে তোলা হয় ডিগ্রি শাখার ক্যাম্পাসে নজরুল হল, ফয়েজুন্নেছা হল, চর্থায় মহিলা কলেজের পাশে শেরেবাংলা হল ও টমছম ব্রিজ এলাকায় সোহরাওয়ার্দী হল তথা নিউ হোস্টেল। চারটি হোস্টেলে এখন ছেলে ও মেয়ে মিলে ১২০০ জন থাকতে পারেন। হোস্টেলগুলোর মধ্যে বেশি বেহাল অবস্থা নিউ হোস্টেলের। সেখানে আগে সাড়ে চার শ শিক্ষার্থী থাকতে পারতেন, এখন আছেন ৮০ জন। সরেজমিন গিয়ে দেখা যায়, টমছম ব্রিজ কবরস্থান লাগোয়া নিউ হোস্টেল। এর চারপাশে শহরের আভিজাত্যের প্রদর্শনী দেখা গেলেও নিউ হোস্টেল এখন জরাজীর্ণ পরিত্যক্ত এলাকা। লতাপাতায় ঢেকে গেছে শত বছরের ঐতিহ্য। একটি পুকুরের চার পাড়ে নিউ হোস্টেল ছিল। তিনটি ২০০০ সালের পরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ২০১৩ সালের দিকে সেগুলো বন্ধ হয় যায়। পশ্চিমপাড়ের ভবন ভেঙে পড়েছে, সেখানে লতাপাতা আর পরগাছা চারপাশ দখল করেছে।পূর্বপাড়ের ভবনের তেমন কিছু নেই। উত্তরপাড়ের ভবন এখনো কোনো রকমে টিকে আছে। ভিতরে বসে মাদকসেবীদের আড্ডা। পাশে ভ্রাম্যমাণ মানুষ সেখানে শৌচাগার বানিয়েছে। উত্তরপাড়ের ভবনের গায়ে লেখা পিডব্লিউডি ১৯৪৭। দক্ষিণপাড়ের ভবনটি নব্বই দশকের। সেটিতে বর্তমানে শিক্ষার্থীরা থাকছেন। সেই ভবনটির অবস্থাও ভালো নয়। নিউ হোস্টেলের সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীর আলম টিপু বলেন, আমার বাড়ি চাঁদপুরে। হোস্টেলে সুযোগ না পেলে আমাদের লেখাপড়া কঠিন হয়ে যেত। ১৯৮৬-৮৭ সালে সেখানে ছিলাম। সেই দিনগুলোর স্মৃতি এখনো খুব মনে পড়ে। হোস্টেলটির এখন বেহাল দশা। এটি পুনর্নির্মাণ করা হোক। শিক্ষার্থী আরাফাত হোসেন জিহাদ, মো. রহমত উল্লাহ ও হাসান আল কবির বলেন, দূরের শিক্ষার্থীরা যাতায়াতে পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলেন। হোস্টেলে সিট পেলে তাদের পড়ার মান বাড়বে। এ ছাড়া শিক্ষার্থীরা অনেকে মেস ও লজিংয়ে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে ভিক্টোরিয়া কলেজ দীর্ঘদিন ধরে আবাসন সংকটে ভুগছে। আমরা চাই আবাসন সংকট দূর করতে নিউ হোস্টেল পুনর্নির্মাণ করা হোক। কলেজ অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভুঁঞা বলেন, আবাসন সংকটের বিষয়টি আমাদের নজরে রয়েছে। নিউ হোস্টেল ও নজরুল হল এলাকায় দুটি ১০ তলা ভবনের জন্য আমরা আবেদন জানিয়েছি। সেগুলো পাস হলে আরও ২৪০০ শিক্ষার্থীর আবাসিক ব্যবস্থা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর