1. news@cumillarkhobor.com : কুমিল্লার খবর : কুমিল্লার খবর cumillarkhobor
  2. info@www.cumillarkhobor.com : কুমিল্লার খবর :
কোতোয়ালীতে আবাসিক হোটেলের আড়ালে অনৈতিক কার্যক্রম: নতুন এসপি ও ওসির কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি! - কুমিল্লার খবর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন আজ জুম্মাতুল বিদা দিয়ে শেষ হচ্ছে মাহে রমজান তিতাসে বন্ধু মহলের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস ​কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসককে মক্কা টাওয়ারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য কুমিল্লার লাকসামে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বরুড়ার শাহজালাল রতন! সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত চাঁদপুরে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার পেল ঈদ উপহার অসহায় গরীব-দুঃখীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এমপি হাজী জসিমউদ্দিন 

কোতোয়ালীতে আবাসিক হোটেলের আড়ালে অনৈতিক কার্যক্রম: নতুন এসপি ও ওসির কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

কোতোয়ালীতে আবাসিক হোটেলের আড়ালে অনৈতিক কার্যক্রম: নতুন এসপি ও ওসির কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি!

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ কোতোয়ালী থানা এলাকায় আবাসিক হোটেলের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক বেচাকেনার অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্য্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে। অভিযোগ অনুযায়ী, জাগুরঝুলি বিশ্বর মোড় থেকে আমতলী পর্যন্ত প্রায় সাতটি এবং শাসনগাছা বাসস্ট্যান্ড সংলগ্ন আরও দুটি আবাসিক হোটেলে দেহ ব্যবসা ও মাদক সেবনের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চলে আসছে।স্থানীয়রা জানান, এসব হোটেলের কাছাকাছি রয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, হাফিজিয়া মাদ্রাসা এবং শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে এলাকার ছেলেমেয়ে, পরিবার ও সামগ্রিক সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।এছাড়া সংশ্লিষ্ট কিছু সূত্রের দাবি—এসব হোটেল দীর্ঘদিন ধরে নিয়মিত আইনগত নজরদারির বাইরে থাকায় এ ধরনের কার্যক্রম চালিয়ে যেতে পারছে। যদিও এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।কুমিল্লার সাবেক পুলিশ সুপার থাকাকালীন সময়ে কয়েকটি হোটেলের বিরুদ্ধে মানব পাচার আইনের ১১ ও ১২ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট মহলের দাবি। তখন বেশ কিছু প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধও হয়ে যায়।সাম্প্রতিক সময়ে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব আনিসুজ্জামান। দায়িত্ব নেওয়ার পর সাংবাদিক-কর্মীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে স্থানীয় দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাংবাদিক ঘটনাগুলো অবহিত করেন বলে জানা গেছে।কোতোয়ালী থানায় নতুন অফিসার ইনচার্জ যোগদান করলেও—স্থানীয় বাসিন্দা, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকদের প্রত্যাশা—তিনি যেন অতীতের অভিযোগগুলো আমলে নিয়ে স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। তাদের দাবি, অনৈতিক কার্যক্রম চললে সমাজের শান্তি-শৃঙ্খলা ও তরুণ প্রজন্মের মানসিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।স্থানীয় নাগরিক সমাজ এবং কুমিল্লার সাংবাদিকরা বলেন,“কুমিল্লা একটি ঐতিহ্যবাহী জেলা। কোতোয়ালী থানার মতো গুরুত্বপূর্ণ থানার আওতায় এ ধরনের কার্যক্রম চলা সমাজের জন্য ক্ষতিকর। নতুন পুলিশ প্রশাসন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবেন—এটাই আমাদের প্রত্যাশা।”আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই ও প্রমাণসাপেক্ষ ব্যবস্থা গ্রহণই হবে পুলিশের প্রধান অগ্রাধিকার।কুমিল্লার সাধারণ মানুষ এবং দায়িত্বশীল মহল আশা করছেন—এলাকার সামাজিক পরিবেশ রক্ষায় সকল অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করবেন নতুন পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
  1. © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : কুমিল্লার খবর